জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা
রবিবার, ২৮ মে ২০২৩



জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সংগঠন।

সকাল ১০টায় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম প্রথমে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, জেলা পরিষদ, টুঙ্গিপাড়া পৌরসভাসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়।
পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দীকা, প্রধানমন্ত্রীর সংসদীয় আসনের উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লা খন্দকার, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মুন্সী আতিয়ার রহমান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে জেলা সদরের সুইমিং পুলের অডিটোরিয়াম হলে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এছাড়া, আনন্দ র‌্যালি, আলোচনা সভা ও সন্ধ্যায় শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট।সেখানে “শিরোনামহীন” ব্যান্ডদল সংগীত পরিবেশন করবে।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:২৭   ৩৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ