নড়াইলে বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্রথম পাতা » খুলনা » নড়াইলে বিশ্ব পরিবেশ দিবস পালিত
সোমবার, ৫ জুন ২০২৩



নড়াইলে বিশ্ব পরিবেশ দিবস পালিত

“ প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে” এবং সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় এ উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালি টি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।
পরে জলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ফকরুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ড. লুৎফর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন চৌধূরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, জেলা কৃষি সম্প্রদারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায়, পরিবেশ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫১:৩০   ৩৭৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী
কুয়েটের সঙ্গে কেডিএ ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা
ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী
সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব : জেলা প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ