ফের কাঁচা মরিচে আগুন, কেজি ৪৮০ টাকা

প্রথম পাতা » অর্থনীতি » ফের কাঁচা মরিচে আগুন, কেজি ৪৮০ টাকা
বুধবার, ৫ জুলাই ২০২৩



ফের কাঁচা মরিচে আগুন, কেজি ৪৮০ টাকা

বাজারে ফের বাড়ছে কাঁচা মরিচের ঝাল। আমদানির খবরে গত দুইদিন দাম অনেকটা কমে এলেও এক রাতের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ২২০ থেকে ২৮০ টাকা। ফলে আবারও অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা।

বুধবার (৫ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা এক কেজি কাঁচা মরিচের দাম চাচ্ছেন ৪৮০ টাকা। অথচ গত দুইদিন ২০০ থেকে ২৬০ টাকা কেজি বিক্রি হয়েছে।

রামপুরা বাজারে কাঁচা মরিচ কিনতে আসা ক্রেতা হাসান পাটোয়ারী বলেন, পেঁয়াজের পর এখন কাঁচা মরিচ নিয়ে তামাশা চলছে। একদিনের ব্যবধানে কীভাবে মরিচের দাম ২০০ টাকা থেকে ৫০০ টাকা হয়। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে।

দাম বৃদ্ধির কারণে জানতে চাইলে রামপুরা বাজারের ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার ২৫০ গ্রাম কাঁচা মরিচ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি করেছি। দাম বাড়বে জানলে তো গতকাল সস্তায় বিক্রি করতাম না। আজকে ডাবল লাভ করতে পারতাম। আজকে কারওয়ান বাজার থেকে বেশি দামে কিনতে হয়েছে। তাই বেশি দামে বিক্রি করছি।

কারওয়ান বাজারের ব্যবসায়ী ফুয়াদ হোসেন টিটো বলেন, অতিবৃষ্টি ও বন্যার কারণে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কম। এ ছাড়া ভারত থেকে যে পরিমাণ মরিচ আসবে বলে আশা করছিলাম, সে পরিমাণ আসেনি। চাহিদার তুলনায় মরিচের আমদানি কম হওয়ায় দাম বেশি।

এর আগে, ভারত থেকে আমদানির খবরে গত ৩ ও ৪ জুলাই বাজারে কাঁচা মরিচের দাম এক লাফে ২০০ টাকায় নেমে আসে। তার আগে দেশের কোথাও কোথাও ৬০০ টাকা থেকে ১২০০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রির খবর পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১২:১৫:৪১   ৩৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


এ অর্থবছরে ৬৩.৪ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা
বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর - অর্থমন্ত্রী
সমুদ্রে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর জন্য নির্দেশনামূলক নীতিমালা অনুমোদন বিমসটেকের
এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
সন্দেহজনক আর্থিক লেনদেনের রিপোর্ট ৭৪ শতাংশ বেড়েছে, ব্যাংকিং খাতের ৯৫ শতাংশ
আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী
আরোপিত ৫ শতাংশ কর হ্রাস উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ঘটাবে : ইউজিসি চেয়ারম্যান
বাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের উপযুক্ত সময় : ইতালির রাষ্ট্রদূত
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব অভিহিত করেছে ডিসিসিআই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ