ব্রাজিলে ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৪

প্রথম পাতা » আন্তর্জাতিক » ব্রাজিলে ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৪
রবিবার, ৯ জুলাই ২০২৩



ব্রাজিলে ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৪

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (৭ জুলাই) দেশটির উত্তর-পূর্বাঞ্চলে পার্নামবুকো প্রদেশে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

নিহতদের মধ্যে ৫, ৮ ও ১৬ বছর বয়সী শিশুও রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (৭ জুলাই) পার্নামবুকো প্রদেশের রাজধানী রেসিফের পাশের এলাকা জাঙ্গায় ভবন ধসের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও এখনও ছয়জন নিখোঁজ রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ ফেসবুক পেজে একটি পোস্টে আরও জানিয়েছে, ফায়ার সার্ভিস ও পাবলিক সেফটি গ্রুপের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছেন।

পার্নামবুকোর গভর্নর রাকেল লাইরা টুইটারে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে প্রাদেশিক সরকার দরিদ্র পরিবারগুলোতে আর্থিক সহায়তা প্রদান করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২:২২:৪০   ২৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী
‘ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন’ পাশ ইসরাইলের, বিশ্বজুড়ে নিন্দা
ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয় : হেগসেথের স্বীকারোক্তি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত
ইসরায়েলে আহতের সংখ্যা বেড়ে ৬ হাজার ছাড়িয়েছে
যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি
সংকটাপন্ন কিউবায় তেল পৌঁছাতে যাচ্ছে রুশ ট্যাংকার
‘পুতিন ইরানকে সাহায্য করছেন, অথচ নেতানিয়াহু রাশিয়া- ইউক্রেনের মধ্যে ভারসাম্য চান’
ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল
হরমুজ প্রণালীতে মানবিক করিডর খুলতে জাতিসংঘের বিশেষ টাস্কফোর্স গঠন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ