দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ সমতা ফেরালো বাংলাদেশের যুবারা

প্রথম পাতা » খেলাধুলা » দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ সমতা ফেরালো বাংলাদেশের যুবারা
রবিবার, ৯ জুলাই ২০২৩



দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ সমতা ফেরালো বাংলাদেশের যুবারা

ব্যাটিং-বোলিং নৈপুন্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ সমতা ফেরালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ১৪ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে। সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ১০ রানে হেরেছিলো বাংলাদেশ। পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। দলকে ৬৪ বলে ৬০ রানের সূচনা এনে দেন দুই ওপেনার আদিল বিন সিদ্দিক ও চৌধুরি এমডি রিজওয়ান। সিদ্দিক ৪১ ও রিজওয়ান ২৫ রান করে থামেন।
মিডল অর্ডারে হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৪৮ রানে আউট হন আরিফুল ইসলাম। তবে হাফ-সেঞ্চুরির দেখা পান ছয় নম্বরে নামা মোহাম্মদ শিহাব জেমস। ৭১ বলে ৬৯ রানের ইনিংস খেলেন তিনি। শেষ দিকে জাকারিয়া ইসলাম শান্তর ২৮ ও মাহফুজুর রহমান রাব্বির ২৭ রানের উপর ভর করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৮ রান করে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার কুয়েনা মাফাকা ও সিফো পোটসেন ২টি করে উইকেট নেন।
জবাবে শুরুটা ভালো না হলেও অধিনায়ক ডেভিড টিগারের হাফ-সেঞ্চুরিতে লড়াইয়ে ছিলো দক্ষিণ আফ্রিকা। এক প্রান্ত আগলে হাফ-সেঞ্চুরিও তুলে নেন টিগার। দলীয় ১৫৭ রানে রান আউট হন তিনি। ৯৩ বলে ৭৫ রান করেন প্রোটিয়া দলপতি।
পরবর্তীতে মিডল ও লোয়ার অর্ডারের ব্যাটাররা দায়িত্ব খেলতে না পারলে ৪৯ ওভারে ২৫৪ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের রাফি উজ্জামান রাফি ২৯ রানে ৩টি, রোহানাত দৌলা বর্ষন-আরিফুল ২টি করে উইকেট নেন। ব্যাট হাতে ৪৮ ও বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বাংলাদেশের আরিফুল।
একই ভেন্যুতে আগামী ১১ জুলাই সিরিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯:৩৬:২২   ২৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


মরক্কোর ধাক্কা সামলে ব্রাজিলের রোমাঞ্চকর ড্র!
তুরস্ককে হারিয়ে দারুণ জয় পেয়েছে অস্ট্রেলিয়া
৩৬ বছর পর বিশ্বকাপে জয় পেল স্কটল্যান্ড
বসনিয়ার সঙ্গে ড্র করে বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট পেল কানাডা
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলো যুক্তরাষ্ট্র
কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারাল দক্ষিণ কোরিয়া
দাপট দেখিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করল মেক্সিকো
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটিতে স্কুল বন্ধ ও ওয়ার্ক ফ্রম হোম ঘোষণা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ