কুমিল্লায় কাঁচামরিচ ও আলুর বাজারে অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লায় কাঁচামরিচ ও আলুর বাজারে অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
বুধবার, ১২ জুলাই ২০২৩



কুমিল্লায় কাঁচামরিচ ও আলুর বাজারে অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নগরীর চকবাজার ও রাজগঞ্জ এলাকার কাঁচামরিচ ও আলুর বাজারে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয় কর্তৃপক্ষ। আজ বেলা সাড়ে ১১টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, ইচ্ছে মাফিক দামে আলু বিক্রি ও দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখার মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকান্ডের অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার বিরোধী কর্মকান্ডের অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো যথাক্রমে চকবাজার এলাকার ভাই ভাই বাণিজ্যালয় ৫ হাজার টাকা, রমজানের আলুর আড়ৎ ১ হাজার টাকা, মিজানের আলুর আড়ৎ ১ হাজার টাকা। রাজগঞ্জ বাজারের হাসানের আলুর আড়ৎ ৩ হাজার টাকা এবং মনিরের সবজির দোকান ৫০০ টাকা। অভিযানে ব্যবসায়ীদের ক্রয় ভাউচার ও ক্রয়ের তথ্য যাচাই করা হয় এবং যৌক্তিক মুনাফায় বিক্রি করতে নির্দেশনা দেয়া হয়।
অভিযানে উপস্থিত থেকে সহযোগীতা করেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেন, চকবাজার ও রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯:০৩:৫৩   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ