উখিয়ায় নির্মিত উপ-স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তর

প্রথম পাতা » চট্টগ্রাম » উখিয়ায় নির্মিত উপ-স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তর
বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩



উখিয়ায় নির্মিত উপ-স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তর

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কক্সবাজারের উখিয়ার বালুখালীতে উপ-স্বাস্থ্যকেন্দ্র পুনর্নির্মাণ করেছে আইওএম। কাতার চ্যারিটির সহায়তায় সরকারের এই স্বাস্থ্যকেন্দ্রটি পুনর্নির্মাণ করা হয়।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পুনর্নির্মিত স্বাস্থ্যকেন্দ্রটি কক্সবাজারের সিভিল সার্জনকে হস্তান্তর করা হয়।

এ সময় কক্সবাজারের সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন, কাতার সরকার যে সহযোগিতা করেছে তা যেন অব্যাহত থাকে। যেহেতু এ অঞ্চলটিতে অনেক রোহিঙ্গা রয়েছে সেই হিসেবে স্থানীয় জনগোষ্ঠীও স্বাস্থ্যসেবা পেতে হিমশিম খেতে হচ্ছে। এ উপ-স্বাস্থ্যকেন্দ্রটিতে একটি অ্যাম্বুলেন্সের পাশাপাশি আরও সহযোগিতা দেওয়ার জন্য কাতার সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশ সরকারকে এমন সহযোগিতা করায় কাতার সরকারকে ধন্যবাদ জানান সিভিল সার্জন।

এ সময় উপস্থিত ছিলেন কাতার চ্যারিটির হেড অব অপারেশনস অ্যান্ড ইন্টারন্যাশনাল প্রোগ্রাম নওয়াফ আবদুল্লাহ আল হাম্মাদি, আইওএম বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন নিহান এরদোয়ানসহ কাতার চ্যারিটি, আইওএমর কর্মকর্তা ও প্রতিনিধিরা।

এছাড়া, সম্প্রতি আগুনে পুড়ে যাওয়া ক্যাম্প-১১ এর পুনর্নির্মাণকৃত বিভিন্ন ঘরবাড়িসহ অন্যান্য ক্যাম্পও পরিদর্শন করবেন তারা।

বাংলাদেশ সময়: ১৬:৩১:১৭   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ