পিএসজির অনুশীলনে ফিরেছেন নেইমার, ইনজুরিতে মেনডেস

প্রথম পাতা » খেলাধুলা » পিএসজির অনুশীলনে ফিরেছেন নেইমার, ইনজুরিতে মেনডেস
বুধবার, ১৯ জুলাই ২০২৩



পিএসজির অনুশীলনে ফিরেছেন নেইমার, ইনজুরিতে মেনডেস

নতুন মৌসুমকে সামনে রেখে পিএসজির অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। তবে পর্তুগীজ লেফট-ব্যাক নুনো মেনডেস ডান হ্যামস্ট্রিং ইনজুরির কারনে অনুপস্থিত রয়েছেন বলে ফরাসি চ্যাম্পিয়ন ক্লাব সূত্র নিশ্চিত করেছে।
গত মে মাসে ২১ বছর বয়সী মেনডেস উরুর ইনজুরিতে আক্রান্ত হন। পরবর্তীতে আবারো তার হ্যামস্ট্রিংয়ে সমস্যা দেখা দেয়। তবে সেটা অনুশীলনের সময় নয় বলে পিএসজি নিশ্চিত করেছে। আগামী কয়েক সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে।
এদিকে মার্চের শুরুতে ৩১ বছর বয়সী নেইমারের ডান গোঁড়ালিতে অস্ত্রোপচার হয়েছিল। ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর দলে ফিরলেন ব্রাজিলিয়ান এই তারকা। এ সম্পর্কে পিএসজি বলেছে, ‘গত সপ্তাহে ব্যক্তিগত অনুশীলন করার পর এ সপ্তাহে পূর্ণাঙ্গ অনুশীলনে নেইমারের ফেরার আশা করা হচ্ছে।’
শারিরীক ও মানসির পরীক্ষার পর পশ্চিমাঞ্চলীয় শহর পোইসিতে পিএসজির অনুশীন গ্রাউন্ডে সব খেলোয়াড়দের যোগ দেবার কথা রয়েছে।
অনুর্ধ্ব-১৯ ইউরো বিজয়ী ইতালিয়ান মিডফিল্ডার চার এনডুরকে বিশ্রাম দেয়া হয়েছে। এদিকে পেশীর ইনজুরিতে থাকা ২০১৮ বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা প্রিনসেল কিম্পেম্বে মাঠের বাইরে রয়েছেন। আগস্টের শুরুতে তার মাঠে ফেরার আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:১৩   ৩৪১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা
তিলক-নীতিশের জুটির রেকর্ডে সিরিজ জিতল ভারত
মোবাইল আসক্তি দূর ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক
বায়ার্নের মাঠে ড্র করল আর্সেনাল
কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার
লিপজিগকে উড়িয়ে রিয়াল মাদ্রিদের টানা তৃতীয় জয়
রশিদ খানের ঘূর্ণিতে ১৬০ রানেই শেষ বাংলাদেশ
ফোডেনের হ্যাটট্রিকে ম্যান সিটির বড় জয়
শেষ মুহূর্তের ঝলকে বার্সেলোনাকে হারিয়েছে পিএসজি
সাত গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ভিয়ারিয়ালকে হারিয়ে লিভারপুলের প্রত্যাবর্তন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ