আখাউড়া স্থলবন্দরে জাতিসংঘের অর্থনৈতিক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » চট্টগ্রাম » আখাউড়া স্থলবন্দরে জাতিসংঘের অর্থনৈতিক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩



আখাউড়া স্থলবন্দরে জাতিসংঘের অর্থনৈতিক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত

দক্ষিণ এশিয়ার পূর্বাঞ্চলীয় দেশ ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আন্তঃদেশীয় বাণিজ্য সম্প্রসারণ ও যোগাযোগ উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের অর্থনৈতিক বিষয়ক কমিশন প্রতিনিধি দলের (এসক্যাপ) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ভিআইপি লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ১০ সদস্যের প্রতিনিধি দলটি ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ অর্থনৈতিক এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে চতুর্দেশীয় বন্ধন আরও বেশি শক্তিশালী করতে কাজ করছেন।

এ ছাড়াও বৈঠকে আখাউড়া স্থলবন্দর, কাস্টমস এবং আখাউড়া স্থলবন্দরে প্রস্তাবিত ইন্টিগ্রেটেড চেকপোস্ট স্থাপনা নির্মাণে অবকাঠামো উন্নয়নে কি ধরনের পরিকল্পনা নেওয়া যায় এবং তা বাস্তবায়নে প্রতিনিধি দলটি বৈঠকে ফলপ্রসূ আলোচনা করেন। বৈঠকে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, যাত্রী সেবার মানোন্নয়নসহ বিভিন্ন দাবি উপস্থাপন করেন স্থানীয় ব্যবসায়ী নেতারা।

এদিকে অন্যান্যদের মধ্যে এসক্যাপের প্রধান পরিচালক (ভারতের দিল্লি মিশন হেড) মিসেস মিকিকু তানাকা, জাতিসংঘের ট্রান্সপোর্ট বিভাগের প্রধান আজহার জে ডিউক্রেষ্ট, ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিস (বিআইআইএস) গবেষণা পরিচালক মাহফুজ কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৩২:১২   ৩১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


‘আন্তর্জাতিক মানে উন্নীত হবে চট্টগ্রাম চিড়িয়াখানা’
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: আবদুল আউয়াল মিন্টু
কাপ্তাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ফেনী সীমান্তে ৬৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ
দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না
আইনমন্ত্রী সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করছে সরকার
কাঁচি দিয়ে মা-বাবাকে হত্যা করে ছেলে, রহস্য উদঘাটন পুলিশের
চট্টগ্রামে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ২
লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ