বল হাতে খরুচে সাকিব ব্যাট হাতেও বিবর্ণ

প্রথম পাতা » খেলাধুলা » বল হাতে খরুচে সাকিব ব্যাট হাতেও বিবর্ণ
বুধবার, ২৬ জুলাই ২০২৩



বল হাতে খরুচে সাকিব ব্যাট হাতেও বিবর্ণ

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে নিজের প্রথম দুই ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে সবার নজর কেড়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু তৃতীয় ম্যাচে এসে রীতিমতো নিজের ছায়া বনে গেলেন বাঁহাতি এই অলরাউন্ডার।

মঙ্গলবার (২৬ জুলাই) ভ্যাঙ্কুভার নাইটসের বিপক্ষে পুরোই বিবর্ণ এক দিন কাটালেন মন্ট্রিল টাইগার্সের বাঁহাতি এই অলরাউন্ডার। বল হাতে খরুচে থাকার পাশাপাশি একে তো মেলেনি কোনো উইকেট সেই সঙ্গে ব্যাট হাতেও ছিলেন ব্যর্থ।

যদিও সাকিবের এই পারফরম্যান্স কোনো প্রভাব ফেলেনি দলে। দল তার ঠিকই জয় বাগিয়ে নিয়ে মাঠ ছেড়েছে।

লিগের প্রথম দুই ম্যাচে চার উইকেট নেওয়া সাকিব ভ্যাঙ্কুভারের বিপক্ষে দলের হয়ে সবচেয়ে বেশি রান দেন। তার ওভার থেকে ৪১ রান আসে। বিনিময়ে একটি উইকেটও ঝুলিতে পুরতে পারেননি তিনি।

ভ্যাঙ্কুভারের করা ৪ উইকেটে ১৪৯ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই জোড়া উইকেট হারায় মন্ট্রিল। ইনিংসে চতুর্থ বলেই মাঠে নামেন সাকিব। ৮ বলে ১২ রান করলেও দলীয় ২১ রানে মাঠ ছাড়তে হয় তাকেও।

তবে দলের জয় পেতে বেগ পেতে হয়নি। ১৮.১ ওভারে ৪ উইকেটে ১৫৩ রান করে সাকিবের দল। এ নিয়ে টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে উঠে গেলো মন্ট্রিল।

বাংলাদেশ সময়: ১৩:০৭:০২   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু
অবশেষে গোল পেল টটেনহাম, তবু হার এড়াতে পারল না
ঐক্যের বার্তায় পর্দা উঠল এশিয়ান গেমসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ