ইউক্রেনের যুদ্ধাঞ্চল পরিদর্শনে রুশ প্রতিরক্ষামন্ত্রী

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইউক্রেনের যুদ্ধাঞ্চল পরিদর্শনে রুশ প্রতিরক্ষামন্ত্রী
শুক্রবার, ৪ আগস্ট ২০২৩



ইউক্রেনের যুদ্ধাঞ্চল পরিদর্শনে রুশ প্রতিরক্ষামন্ত্রী

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু একটি কমান্ড পোস্ট পরিদর্শন করে সামরিক বাহিনীর সিনিয়র কর্মকর্তাদের সাথে সাক্ষাত করেছেন। শুক্রবার সেনাবাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
তারা জানায়, শোইগু সেখানের সিনিয়র কর্মকর্তাদের সাথে সাক্ষাত করে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে একটি আপডেট পেয়েছেন এবং তিনি পূর্ব ইউক্রেনের লাইমানে সফল অভিযান চালানোয় কমান্ডার এবং সৈন্যদের ধন্যবাদ জানিয়েছেন। তবে তিনি কখন এ সফর করেন সে ব্যাপারে সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু উল্লেখ করা হয়নি।
টেলিভিশনে পরিবেশিত বিভিন্ন ছবিতে ইউনিফর্ম পরিহিত শোইগুকে ইউক্রেনে সেন্ট্রাল মিলিটারি ইউনিটের প্রধান জেনারেল আন্দ্রে মর্দভিচেভের উপস্থাপন করা একটি প্রতিবেদন শুনতে দেখা যায়।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, মন্ত্রীকে একটি সুইডিশ সিভি-৯০-এ উঠতে দেখা গেছে। এটি যুদ্ধ চলাকালে নেওয়া সাঁজোয়া যানগুলোর অন্যতম।
ইউক্রেনে মস্কো বাহিনীর সাথে যুদ্ধে অংশগ্রহণকারি রাশিয়ার আধা-সামরিক গ্রুপ ওয়াগনারের একটি ব্যর্থ বিদ্রোহের পর জুনের শেষের দিকে শোইগু সর্বশেষ কিয়েভের যুদ্ধাঞ্চল পরিদর্শন করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:১৬:৩৬   ৩২৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বিশ্বের ১৬ অঞ্চলে খাদ্যসংকট তীব্র হওয়ার আশঙ্কা, দুর্ভিক্ষের সতর্কতা জাতিসংঘের
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
শান্তির প্রতীক তুলে ধরে মিস ইউনিভার্স মঞ্চে দুয়োধ্বনির মুখে মিস ইসরাইল
রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট
প্রথমবারের মতো বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন
সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে ১১ জনের প্রাণহানি
ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ