এবার ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন অটোচালক

প্রথম পাতা » গাজীপুর » এবার ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন অটোচালক
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫



এবার ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন অটোচালক

গাজীপুরের টঙ্গীতে দায়িত্ব পালনকালে এক ট্রাফিক পুলিশ সদস্যের মাথায় আঘাত করে রক্তাক্ত করেছেন এক অটোরিকশা চালক। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ট্রাফিক কনস্টেবল মোহাম্মদ সাঈদ (৫০) নড়াইল জেলার বাসিন্দা এবং বর্তমানে গাজীপুর মহানগর ট্রাফিক বিভাগে কর্মরত।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, ট্রাফিক পুলিশকে আহত করার ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালককে আটক করা হয়েছে। তার নাম মুস্তাকিন (৩৫)। তিনি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার শিবপাশা গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে এবং টঙ্গীর দত্তপাড়া কসাইবাড়ি এলাকায় ভাড়া থাকতেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে দায়িত্ব পালনকালে কনস্টেবল সাঈদ অটোরিকশা চালকদের মেইন রোডে প্রবেশ না করার নির্দেশ দেন। কিন্তু চালক মুস্তাকিন নির্দেশ অমান্য করে জোরপূর্বক রাস্তায় প্রবেশের চেষ্টা করেন। তখন কনস্টেবল তার হাতে থাকা টেস্টার দিয়ে অটোরিকশার চাকা ফুটো করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে চালক মুস্তাকিন কনস্টেবলের হাত থেকে টেস্টার ছিনিয়ে নিয়ে তার মাথায় আঘাত করেন। এতে কনস্টেবলের মাথা ফেটে রক্তাক্ত হন।

ট্রাফিক ইন্সপেক্টর মাসুম মিয়া বলেন, এক অটোরিকশা চালক আমার এক পুলিশ সদস্যের মাথায় আঘাত করে গুরুতর আহত করেছে। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত চালককে আটক করি।

বাংলাদেশ সময়: ১৪:৫৮:৫৮   ৪৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন
নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময়
গাজীপুরে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ