নতুন নিষেধাজ্ঞা মার্কিন নিষেধাজ্ঞা নীতির ব্যর্থতার ইঙ্গিত : রুশ দূত

প্রথম পাতা » আন্তর্জাতিক » নতুন নিষেধাজ্ঞা মার্কিন নিষেধাজ্ঞা নীতির ব্যর্থতার ইঙ্গিত : রুশ দূত
শনিবার, ১২ আগস্ট ২০২৩



নতুন নিষেধাজ্ঞা মার্কিন নিষেধাজ্ঞা নীতির ব্যর্থতার ইঙ্গিত : রুশ দূত

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ বলেছেন, মস্কোর উপর যুক্তরাষ্ট্রের আরেক দফা নিষেধাজ্ঞা ওয়াশিংটনের নিষেধাজ্ঞা নীতির ব্যর্থতার ইঙ্গিত বহন করে। খবর তাস’র।
দূতাবাসের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক বিবৃতিতে রাষ্ট্রদূত বলেন, ‘প্রশাসনের বিধিনিষেধমূলক নীতির ব্যর্থতার ব্যাপারে ক্রমবর্ধমান সমালোচনা মোকাবেলা করার জন্য মার্কিন কর্তৃপক্ষের আরেকটি প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এমনকি স্থানীয় রুসোফোবদের কাছে এটা স্পষ্ট যে ওয়াশিংটনের নিষেধাজ্ঞামূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সত্ত্বেও আমাদের অর্থনীতিকে নিচে নামানো এবং রাশিয়ার প্রযুক্তিগত সার্বভৌমত্বকে ক্ষুন্ন করা সম্ভব হয়নি। বিশেষ করে বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিশেষজ্ঞারা এ সত্যটি নিশ্চিত করেছেন।’
আন্তোনভ আরো বলেন, ‘আমাদের অর্থনীতির ওপর পশ্চিমা দেশগুলোর আঘাত কার্যকরভাবে প্রত্যাখ্যাত হচ্ছে। এটি রাশিয়ার জনগণকে আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে।’
শুক্রবার মার্কিন রাজস্ব বিভাগ রাশিয়ার ব্যবসায়ী মিখাইল ফ্রিডম্যান, পাইটর অ্যাভেন, জার্মান খান এবং অ্যালেক্সি কুজমিচেভের পাশাপাশি রাশিয়ান ইউনিয়ন অফ ইন্ডস্ট্রিয়ালিস্ট ও উদ্যোক্তাদের কালো তালিকাভূক্ত করেছে।

বাংলাদেশ সময়: ১৫:০৪:৫১   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ
রপ্তানি উন্নয়ন ব্যুরো’র “আউটস্ট্যান্ডিং এক্সিবিশন অর্গানাইজার এওয়ার্ড”সহ বাংলাদেশের ৬ টি পুরস্কার অর্জন
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে স্বাগত জানাল হামলায় ক্ষতিগ্রস্ত জর্ডান-সংযুক্ত আরব আমিরাত
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ৯
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি চূড়ান্তের পথে : খুলবে হরমুজ, ধাপে ধাপে অবরোধও উঠবে
ইরানের জন্য কয়েকশ কোটি ডলার ছাড় করতে সম্মত আমিরাত: রিপোর্ট
বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায় - বাণিজ্যমন্ত্রী
ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প
মামদানির সঙ্গে বৈঠকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র : কলম্বিয়ার প্রেসিডেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ