সবজি ভর্তি বাজারের ব্যাগ কোটি টাকার হেরোইন, আটক ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » সবজি ভর্তি বাজারের ব্যাগ কোটি টাকার হেরোইন, আটক ১
রবিবার, ২০ আগস্ট ২০২৩



সবজি ভর্তি বাজারের ব্যাগ কোটি টাকার হেরোইন, আটক ১

অভিনব কায়দায় সবজিভর্তি বাজারের ব্যাগ ও প্যান্টের বেল্টের মধ্যে লুকিয়ে পাচারের সময় ১ কেজি ৬০০ গ্রাম হেরোইনসহ মো. ইমরান আলী (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। জব্দ মাদকের বাজার মূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা।

শনিবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া মোড়ে যাত্রীবাহী বাসের মধ্যে থাকা ওই মাদক ব্যবসায়ী মো. ইমরান আলীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী ইমরান আলী নাটোর সদর উপজেলার রামাইগাছী এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

রোববার (২০ আগস্ট) ভোরে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব জানায়, আটক মাদক ব্যবসায়ীর বাড়ি নাটোর হলেও গত কয়েক মাস ধরে সে চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা ও চোরাচালানের কাজ করে আসছে। হেরোইনের একটি বড় চালান চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে গোদাগাড়ী হয়ে রাজশাহী নিয়ে যাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি সবজি ভর্তি বাজারের ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি তল্লাশি করে এক কেজি হিরোইন জব্দ করা হয়। পরে তার দেহ তল্লাশি করলে প্যান্টের বেল্টের মধ্যে লুকিয়ে রাখা আরও ৬০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। আটক মাদক ব্যবসায়ী ইমরান আলীর নামে আগের আরও তিনটি মাদক মামলা রয়েছে।

অভিযানে নেতৃত্ব দিয়েছেন র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির। এ ঘটনায় রাজশাহীর গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‍্যাব।

বাংলাদেশ সময়: ১১:৩১:১৫   ৩৫১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
গোপালগঞ্জের পরিস্থিতিতে বিকল্প রুটে চলবে জাহানাবাদ এক্সপ্রেস, সুবিধা পাবেন রাজবাড়ী-কুষ্টিয়ার যাত্রীরা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ করছে সরকার
শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ : মাহ্দী আমিন
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
পাহাড়ে কফি ও কাজুবাদাম চাষে ঘূর্ণায়মান তহবিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্য মন্ত্রী
১২ নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন ওয়ার্ডে পরিণত করা হবে: সাখাওয়াত
নারায়ণগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, পুরস্কৃত ৫ খামারি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ