সাত গোলের রোমাঞ্চে শেষ হাসি বার্সার

প্রথম পাতা » খেলাধুলা » সাত গোলের রোমাঞ্চে শেষ হাসি বার্সার
সোমবার, ২৮ আগস্ট ২০২৩



সাত গোলের রোমাঞ্চে শেষ হাসি বার্সার

কোনো ম্যাচে গোল হোক আর নাইহোক বার্সেলোনা ও ভিয়ারিয়ালের ম্যাচে গোল হবেই সেটি অনেকটাই পূর্বনির্ধারিত। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কখনো বার্সা এগিয়ে যায়, কখনোবা ভিয়ারিয়াল। দেখা যায় গোলবন্যার।

সেই মোতাবেক লা লিগায় রোববারের (২৭ আগস্ট) রাতটা ছিল গোল উৎসবের রাত। বার্সা-ভিয়ারিয়ালের সাত গোলের রোমাঞ্চের ম্যাচে শেষ হাসিটা হেসেছে কাতালানরাই। ৪-৩ গোলে জয় তুলে নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

প্রতিপক্ষের মাঠে গাভি ও ফ্রাংকি ডি ইয়ংয়ের সুবাদে প্রথম ১৫ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় বার্সা। কিন্তু এরপর বদলে যায় ম্যাচের দৃশ্যপট। হুয়ান ফয়থ, আলেকজান্ডার সরলথের গোলে প্রথমার্ধেই সমতায় ফেরে ভিয়ারিয়াল।

বিরতি থেকে ফেরার পাঁচ মিনিটের মাথায় আলেক্স বায়েনার গোলে লিড নেয় স্বাগতিকরা।

তবে ম্যাচে ফিরতে বেশি সময় লাগেনি কাতালানদের। ৬৮ মিনিটের মাথায় দলকে সমতায় ফেরান তোরেস। বদলি হিসেবে মাঠে নামার ৫ মিনিটের মধ্যেই গোল করেন তিনি।

ঠিক তার ৩ মিনিট পর ব্যবধানটা ৪-৩ করেন রবার্ট লেওয়ানভোডস্কি।

শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরা হয়নি ভিয়ারিয়ালের। যে কারণে আরও একটি হারকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয় তাদের।

বাংলাদেশ সময়: ১৫:০৭:৪২   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু
অবশেষে গোল পেল টটেনহাম, তবু হার এড়াতে পারল না
ঐক্যের বার্তায় পর্দা উঠল এশিয়ান গেমসের
ম্যানসিটির বড় জয়ের রাতে ১৭ বছর বয়সী ‘বিস্ময়বালকের’ স্বপ্নের অভিষেক
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ