নিজের বেতন ৪ লাখ টাকা বাড়ানোর দাবি পাক প্রেসিডেন্টের

প্রথম পাতা » আন্তর্জাতিক » নিজের বেতন ৪ লাখ টাকা বাড়ানোর দাবি পাক প্রেসিডেন্টের
বুধবার, ৩০ আগস্ট ২০২৩



নিজের বেতন ৪ লাখ টাকা বাড়ানোর দাবি পাক প্রেসিডেন্টের

পাকিস্তানে চলমান অর্থনৈতিক সংকটের মধ্যেই নিজের বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডা. আরিফ আলভি।

বুধবার (৩০ আগস্ট) জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের ১ জুলাই থেকে কার্যকর ও ২০২৩ সালের ১ জুলাই থেকে কার্যকর অর্থাৎ দুই ধাপে বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন ড. আরিফ আলভি।

পাকিস্তানের প্রেসিডেন্ট বর্তমানে ৮ লাখ ৪৬ হাজার ৫৫০ রুপি বেতন পান। তবে তিনি দুই ধাপে বেতন বাড়িয়ে ২০২১ সালের জুলাই থেকে মাসে ১০ লাখ ২৪ হাজার ৩২৫ রুপি এবং ২০২৩ সালের জুলাই থেকে মাসে ১২ লাখ ২৯ হাজার ১৯০ রুপি করার দাবি জানিয়েছেন।

চলতি মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট আরিফ আলভি তার সামরিক সচিবের মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিবের কাছে বেতন বাড়ানোর দাবি জানিয়ে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি বেতন বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন।

প্রেসিডেন্টের বেতন বাড়ানোর বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে বলে ধারণা করা হচ্ছে। এই দাবি কার্যকর হলে প্রেসিডেন্ট আরিফ আলভি ২০২১ সালের জুলাই ও ২০২৩ সালে জুলাই থেকে বর্ধিত বকেয়া বেতনের অর্থও পাবেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:১৯   ৩১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ