ছাত্রলীগ নেতার রগ কর্তন, প্রধান আসামি রবিন বিমানবন্দরে গ্রেপ্তার

প্রথম পাতা » গাজীপুর » ছাত্রলীগ নেতার রগ কর্তন, প্রধান আসামি রবিন বিমানবন্দরে গ্রেপ্তার
বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩



ছাত্রলীগ নেতার রগ কর্তন, প্রধান আসামি রবিন বিমানবন্দরে গ্রেপ্তার

গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ফেরদৌসের রগ কেটে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি রবিন সরদারকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে বিমানবন্দর থেকে এপিবিএনের গোয়েন্দা দল তাকে গ্রেপ্তার করে।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, গত ৩ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে বাসন থানাধীন আউটপাড়া লিংকন কলেজের সামনে থেকে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ফেরদৌসকে অপহরণ করে একই পদপ্রার্থী রবিন সরদার।

এ সময় তার সঙ্গে কয়েকজন সহযোগী ছিল। অপহরণের পর গোপন স্থানে নিয়ে ফেরদৌসের রগ কেটে দেওয়াসহ মারধর করা হয়। তাছাড়া ভুক্তভোগীর মায়ের নম্বরে কল করে মুক্তিপণও দাবি করা হয়। মুক্তিপণ নেওয়ার পর ফেরদৌসকে গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড়ের হলিল্যাব হাসপাতালের সামনে ফেলে রেখে যায় তারা।

পরে পুলিশ ফেরদৌসকে উদ্ধার করে। এ ঘটনায় ফেরদৌসের মা বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে ৪ সেপ্টেম্বর থানায় মামলা করেন। এরপর থেকে আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল গাজীপুর মহানগর পুলিশের একাধিক দল।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন গোপনে সংবাদ পায়, আসামি রবিন সরদার ভিন্ন নামে আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারেন। সে অনুযায়ী আগে থেকে প্রস্তুত থাকা সাদা পোশাকের এপিবিএন সদস্যরা চট্টগ্রাম থেকে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে গাজীপুর মহানগর পুলিশের একটি টিমের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

বাংলাদেশ সময়: ১৫:৩০:৩০   ৪৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন
নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময়
গাজীপুরে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ