শরীর ও মন সুস্থ রাখতে শরীরচর্চা ও খেলাধুলার বিকল্প নেই : শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » শরীর ও মন সুস্থ রাখতে শরীরচর্চা ও খেলাধুলার বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩



শরীর ও মন সুস্থ রাখতে শরীরচর্চা ও খেলাধুলার বিকল্প নেই : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেছেন, শরীর ও মন সুস্থ রাখার জন্য শরীরচর্চা ও খেলাধুলার বিকল্প নেই।
আজ চাঁদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, শরীরকে সুস্থ রাখার জন্য, মনকে সুস্থ্য ও সতেজ রাখার জন্যে এবং খেলোয়াড়ী মনোভাবের কারণে আজকে তোমরা চূড়ান্ত পর্যায়ে এসে একদল চ্যাম্পিয়ন এবং আরেকদল রানার আপ হয়েছ। এতে সবাই খুশি।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে ফুটবল খেলতেন। বঙ্গবন্ধু এবং তাঁর পিতার ফুটবল দল ছিল এ কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও তার সন্তানরা খেলাতে দারুণ রকম উৎসাহী ছিলেন। শেখ কামাল ও শেখ জামাল দুইজনেই ভাল খেলোয়াড় ছিলেন। শেখ কামাল বাংলাদেশের আধুনিক ফুটবলে অগ্রজ ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি আবাহনী ক্রীড়া চক্র গঠন করেছিলেন এবং একজন বড় ক্রীড়া সংগঠক ছিলেন।
শহরের বাবুরহাট স্কুল ও কলেজ মাঠে সদর উপজেলা টুর্নামেন্ট কমিটির আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত। বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত।

বাংলাদেশ সময়: ২২:২২:১৩   ৩৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


৫ বছরে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: ত্রাণমন্ত্রী
আওয়ামী লীগ শুধু বিতাড়িত হয়নি, রাজনীতিতে দেউলিয়া হয়ে গেছে : ভূমি প্রতিমন্ত্রী
জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে - পানি সম্পদ মন্ত্রী
প্রান্তিক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় : মীর হেলাল
বাংলাদেশের জাহাজভাঙা শিল্প অত্যন্ত সম্ভাবনাময় খাত : জার্মান রাষ্ট্রদূত
দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
রোহিঙ্গা শিশুদের নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী
প্রতিটি স্কুলে সংগীত ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে : পার্বত্য মন্ত্রী
জাফর উল্লাহ চৌধুরীর জীবন ও কর্ম আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা দরকার : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ