ভারতে লোকসভার পর রাজ্যসভাতেও পাস নারী সংরক্ষণ বিল

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতে লোকসভার পর রাজ্যসভাতেও পাস নারী সংরক্ষণ বিল
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩



ভারতে লোকসভার পর রাজ্যসভাতেও পাস নারী সংরক্ষণ বিল

ভারতে তৈরি হলো ইতিহাস। লোকসভার পর রাজ্যসভাতেও পাস হয়ে গেল নারী সংরক্ষণ বিল৷ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ভোটাভুটিতে ২১৫ জন সংসদ সদস্যই (এমপি) পক্ষে ভোট দিয়েছেন, বিপক্ষে কোনো ভোট পড়েনি। এর আগে, বুধবারই (২০ সেপ্টেম্বর) লোকসভায় পাশ হয় নারী শক্তি বন্ধন অধিনিয়ম বা নারী সংরক্ষণ বিল।

এই বিলের সপক্ষে ভোট দেন ৪৫৪ জন এমপি, বিপক্ষে ভোট দেন মাত্র দুইজন। বৃহস্পতিবার লিটমাস টেস্ট হলো রাজ্যসভায়। সংসদের উচ্চকক্ষেও এই বিল পাস হয়ে গেল। এবার বাকি থাকবে শুধু রাষ্ট্রপতির স্বাক্ষর। তিনি বিলে স্বাক্ষর করলেই আইনে পরিণত হবে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বা নারী সংরক্ষণ বিল।

লোকসভায় এই বিল পাস হওয়ার পরই এক্স হ্যান্ডেলে সমর্থনকারী এমপিদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবারও ফের রাজ্যসভার সাংসদদের ধন্যবাদ জানিয়ে বার্তা দেন। তিনি লেখেন, এই বিলে সমর্থন জানানোর জন্য আমি সমস্ত দলের এমপিদের ধন্যবাদ জানাচ্ছি। নারী শক্তি বন্ধন অধিনিয়ম একটি ঐতিহাসিক বিল যা নারী ক্ষমতায়নকে আরও শক্তি জোগাবে এবং নারীদের রাজনীতি প্রক্রিয়ায় অংশগ্রহণ আরও বাড়াবে।

গত ২৭ বছর ধরে এই বিলটি সংসদে আটকে ছিল৷ এদিন বিলের পক্ষে বক্তৃতা করতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, এর আগে চারবার বিলটি লোকসভায় পেশ করা হয়েছে৷ তার আবেদন ছিল, এবার অন্তত বিলটি সর্বসম্মতভাবে পাস করানো হোক৷ যদিও লোকসভায় বক্তৃতা করতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দেন, ২০২৪ এর লোকসভা নির্বাচনের পরেই পরবর্তী সরকারের নেতৃত্বে আদমশুমারি অনুষ্ঠিত হবে৷ তারপরেই হবে ‘ডিলিমিটেশন’৷ তাই ২০২৯ এর আগে এই বিল কার্যকর করার উপায় নেই৷

বাংলাদেশ সময়: ১২:৫৬:৫৪   ৩১৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
ইরান হামলার সিদ্ধান্ত ট্রাম্পের, সমর্থনের দায়িত্ব নিজের বললেন ভ্যান্স
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ