মেয়েদের শিক্ষার অনুমতি দিতে আফগান কর্তৃপক্ষের প্রতি জাতিসংঘ প্রধান

প্রথম পাতা » আন্তর্জাতিক » মেয়েদের শিক্ষার অনুমতি দিতে আফগান কর্তৃপক্ষের প্রতি জাতিসংঘ প্রধান
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩



মেয়েদের শিক্ষার অনুমতি দিতে আফগান কর্তৃপক্ষের প্রতি জাতিসংঘ প্রধান

জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস বৃহস্পতিবার আফগান কর্তৃপক্ষ নারী ও মেয়েদের যথাযথ শিক্ষা নিষিদ্ধ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। খবর সিনহুয়ার।
ফ্রান্সিস বলেন, আফগান নারী এবং মেয়েদেরও পুরুষদের মতো অবিচ্ছেদ্য অধিকার রয়েছে। তাদের এই অধিকার অবশ্যই সমুন্নত করতে হবে এবং এক্ষেত্রে সমান অধিকার নিশ্চিত করে তাদেরেকে সম্মান দেখাতে হবে।
তিনি এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘সুতরাং আমি নীতিটি পুনর্বিবেচনা করে মেয়েদের স্কুলে গিয়ে শিক্ষা লাভের অনুমতি দিতে আফগান কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো যাতে তারা তাদের সম্প্রদায় এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।’
তিনি আরও বলেন, ‘তারা আফগানিস্তানকে একটি শক্তিশালী ও সমন্বিত রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে অনেক কাজ করতে পারে। এ ব্যাপারে আমি নিশ্চিত যে তারা এমনটা করতে চায়। এক্ষেত্রে মেয়েদের স্কুলের বাইরে রেখে তাদের মধ্যে হতাশা সৃষ্টি করা ঠিক হবে না। এমন পদক্ষেপ দেশকে দূর্বল করবে। সুতরাং আমি তাদের এই নীতি দ্রুততার সাথে পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করছি।’
তিনি উল্লেখ করেন যে আফগানিস্তান হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যেখানে মেয়েদের শিক্ষার অনুমতি নেই।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:৩৫   ৩৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


হরমুজ পেরিয়ে চীন ও পাকিস্তানের পথে মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাংকার
চীনা প্রধানমন্ত্রী লি-শেহবাজ বৈঠক, মধ্যপ্রাচ্যে শান্তির জন্য যৌথ প্রচেষ্টার আহ্বান
ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো
ইউক্রেনে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা নিশ্চিত করেছে রাশিয়া
চীনের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৯০
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ন্যাটো মিত্ররা
ট্রাম্প সমর্থিত গভীর সমুদ্র খননের উদ্যোগ ‘বেআইনি’: আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা
চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন নার্গিস মোহাম্মদি
হান্টাভাইরাস ও ইবোলা সংকটের মধ্যেই ডব্লিউএইচও’র বার্ষিক সম্মেলন শুরু
হামাসের শীর্ষ সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরাইলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ