মাদারীপুরে চাইনিজ ও বাংলাদেশিদের মধ্যে ফুটবল ম্যাচ

প্রথম পাতা » খেলাধুলা » মাদারীপুরে চাইনিজ ও বাংলাদেশিদের মধ্যে ফুটবল ম্যাচ
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩



মাদারীপুরে চাইনিজ ও বাংলাদেশিদের মধ্যে ফুটবল ম্যাচ

আগামী ১০ অক্টোবর উদ্বোধন হতে যাচ্ছে ভাঙ্গা-মাওয়া-ঢাকা রেলওয়ে। বহুল কাঙ্খিত পদ্মা সেতু রেল প্রকল্পে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণ কাজ করেন চাইনিজ ও বাংলাদেশি কর্মকর্তা-শ্রমিকরা। দীর্ঘদিন এক সাথে কাজ করতে গিয়ে চাইনিজ ও বাংলাদেশিদের মাঝে তৈরী হয়েছে ঘনিষ্ঠতা। এই বন্ধন আরও দৃঢ় করতে প্রকল্পে কর্মরত চাইনিজ ও বাংলাদেশিদের নিয়ে মাদারীপুরের শিবচরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

চাইনিজ ও বাংলাদেশিদের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে। খেলা দেখতে ঐতিহ্যবাহী হাতির বাগান মাঠে ভীড় করেন দর্শকরা।

খেলায় চাইনিজ দলকে ৩-২ গোলে হারায় বাংলাদেশের কর্মকর্তা-শ্রমিক দল। খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন সিআরইসি প্রকল্প পরিচালক মিস্টার শী ইয়ান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে বিভাগের প্রকল্প পরিচালক আফজাল হোসেন, মাওয়া-ভাঙ্গা রেলওয়ের প্রকল্পের প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল সাঈদ আহমেদসহ অন্যরা।

আয়োজকরা মনে করেন, এই খেলা একদিকে দুটি দেশের সুস্পর্ক বজায় রাখবে। অন্যদিকে কর্মস্থলের স্মৃতি হিসেবে স্মরণীয় হয়ে থাকবে কর্মকর্তা ও শ্রমিকদের মনে।

বাংলাদেশ সময়: ১২:৪৪:০৫   ৪৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের
এমবাপ্পের গোলে জয় ফ্রান্সের, হারলো ইতালি
শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল
বিস্ময়বালিকা ১৩ বছরের ইউ’র চোখ এখন অলিম্পিকে
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়
এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ