পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভেজাল জুস জব্দ, কারখানা সিলগালা

প্রথম পাতা » চট্টগ্রাম » পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভেজাল জুস জব্দ, কারখানা সিলগালা
শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩



পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভেজাল জুস জব্দ, কারখানা সিলগালা

খাগড়াছড়িতে পুলিশের বিশেষ অভিযানে মাদার ফ্রুটি নামে এক কারখানা থেকে দুই হাজার ৪০০ বোতল ভেজাল জুস জব্দ করা হয়েছে। এ সময় একজনকে গ্রেপ্তার করে কারখানা সিলগালা করে দিয়েছে পুলিশ।

খাগড়াছড়ি জেলার আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিতের লক্ষ্যে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপারের নির্দেশনায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ির মেসার্স বি কে স্টোরের ভিতর থেকে ভেজাল জুস জব্দ করা হয়।

এ সময় এসআই (নিরস্ত্র) সুজন কুমার চক্রবর্তী ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। জব্দকৃত জুসের আনুমানিক মূল্য ৫২ হাজার ৮০০ টাকা। এতে উজ্জল দে (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত বর্তমানে থানা হেফাজতে আছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার জনাব মুক্তা ধর বলেন, এই ধরনের কোমল পানীয় বাচ্চা থেকে বয়োবৃদ্ধ সকলের পছন্দ। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এর সুযোগ নিয়ে সরকারিভাবে অনুদানকারী প্রতিষ্ঠানের অনুমোদন না নিয়ে এবং নিয়ম নীতির তোয়াক্কা না করে এমন মানহীন, ভেজাল পণ্য তৈরি করছে এবং কৌশলে আমাদের শিশুসহ সকল বয়সের নাগরিকের কাছে বিক্রি করছে।

তিনি বলেন, এই ধরনের ভেজাল, মানহীন পণ্যের স্বাস্থ্য ঝুঁকির বিষয় আমরা সবাই অবগত। তাই এই ধরনের অপরাধীদের এমন ঘৃণিত অপরাধ দমনে খাগড়াছড়ি জেলা পুলিশ বদ্ধ পরিকর। পাশাপাশি নাগরিকদের এমন পণ্য ক্রয়ের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধিসহ এই ধরনের তথ্য খাগড়াছড়ি জেলা পুলিশসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে জানানোর জন্য অনুরোধ করেন।

বাংলাদেশ সময়: ১৬:১৩:৫০   ৩৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ডেভিড ইমন এবার চাঁদাবাজি মামলায় ৫ দিনের রিমান্ডে
মাদকের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স নীতি: গণপূর্তমন্ত্রী
প্রতিটি নাগরিককে নিজ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর
পোর্ট কাস্টম মিলে নতুন ধারা সৃষ্টি হবে: অর্থমন্ত্রী
চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
কক্সবাজারে পৃথক অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৬ লাখ ইয়াবা জব্দ
কুমিল্লা বোর্ডে এসএসসি’তে জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন
আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই : প্রধানমন্ত্রী
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর অসন্তোষ
টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ