উত্তরের দরজায় কড়া নাড়ছে শীত

প্রথম পাতা » ছবি গ্যালারী » উত্তরের দরজায় কড়া নাড়ছে শীত
শনিবার, ১৪ অক্টোবর ২০২৩



উত্তরের দরজায় কড়া নাড়ছে শীত

বিদায় নিচ্ছে আশ্বিন মাস। কার্তিকের আগমনীতে দরজায় কড়া নাড়তে শুরু করেছে শীতের আমেজ। উত্তরের জেলা হিমালয় কন্যা পঞ্চগড়ে রাত থেকে সকাল পর্যন্ত অনুভূত হতে শুরু করেছে শীতের পরশ। ঘাসের ডগায় জমছে শিশির বিন্দু। পায়ের স্পর্শে অনুভূত হচ্ছে ঠান্ডা।

ভোরের সূর্যোদয়ের মধ্য দিয়ে মিষ্টি রোদ আর সবুজ ঘাসের পাতার ওপর শিশির বিন্দু জানিয়ে দিচ্ছে দরজায় কড়া নাড়ছে শীত। শনিবার (১৪ অক্টোবর) ভোরে বিভিন্ন জায়গায় দেখা মিলছে কুয়াশা। ফসলের মাঠে উঁকি দিচ্ছে নতুন বীজের প্রস্ফুটিত চারা। তাতে শিশির বিন্দু ছড়িয়ে দিচ্ছে মৃদু শীতলতা।

স্থানীয়রা জানান, ভোরে বেশ কুয়াশা পড়ছে। এখন আর রাতে ফুল স্পিডে ফ্যান চালানো যাচ্ছে না। রাতে কাথা/পাতলা কম্বল জড়াতে হচ্ছে শরীরে। ভোর পর্যন্ত শীতের পরশ অনুভব হচ্ছে। তবে ঘন কুয়াশা এবং তীব্র শীত আসতে দেরি আছে।

শুক্রবার রাতে ইব্রাহিম খান শাকিল, ইমন হায়দার, ওয়াহিদুজ্জামান বাদলসহ কয়েকজন পর্যটক বলেন, আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে এসেছিলাম। এখানে এখনই শীতের পরশ পাচ্ছি। অথচ ঢাকা ও দক্ষিণাঞ্চলে এখনো গরম। এ অঞ্চলে শীত আগে আসে তা মনে হচ্ছে।

এদিকে শীতের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। মুলা, ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, টমেটো, লাল শাকসহ বিভিন্ন ধরনের আগাম শীতকালীন সবজি চাষ হয়েছে।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক সামি উজ জামান বলেন, তাপমাত্রা কমতে শুরু করেছে। শীতের আগমন ঘটছে। শনিবার সকাল ৯টায় তাপমাত্রা ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩২:৪৮   ৪২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার
ফতুল্লায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১০ মাদকসেবীর কারাদণ্ড
জিয়া হলে সাতদিন চলবে বৃক্ষমেলা, ঘুরে দেখার আহ্বান ডিসির
বন্দরে প্রধানমন্ত্রীর তহবিলের চেক পেলেন ৩৪০ অসচ্ছল পরিবার
আলফাডাঙ্গায় উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে নতুন স্কুলব্যাগে উচ্ছ্বসিত দুর্গম এলাকার প্রায় ৫০০ শিক্ষার্থীরা
নির্ভুল ও হালনাগাদ মানচিত্র জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
প্রকল্পে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে টেন্ডার বাতিল করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ