ভূমিকম্পে কেঁপে উঠল সারা দেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভূমিকম্পে কেঁপে উঠল সারা দেশ
শনিবার, ২ ডিসেম্বর ২০২৩



ভূমিকম্পে কেঁপে উঠল সারা দেশ

ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা। আজ শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৬ মিনিটের দিকে তীব্র ঝাঁকুনি অনুভব করে ঢাকাবাসী।

ভূমিকম্পের উৎপত্তিস্থল রামগঞ্জে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা রবিউল হক। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। আরো বলছে, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে ৮ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে ভূমিকম্পের উৎপত্তিস্থল।

এদিকে রাজধানী ছাড়াও রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী, কুষ্টিয়া থেকে ভূমিকম্পের খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১১:৩৪:৪৯   ৩১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি
স্পীকারের সাথে জার্মানির সংসদীয় প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
পর্যায়ক্রমে সারা দেশে আধুনিক মানসম্পন্ন ডে-কেয়ার সেন্টার গড়ে তোলা হবে - সমাজকল্যাণ মন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে - মৎস্য প্রতিমন্ত্রী
জমি বিক্রি নিয়ে সংঘর্ষে সরিষাবাড়ীতে রক্তাক্ত রণক্ষেত্র, নারীসহ আহত ২০
ফরিদপুরে বাড়িতে ঢুকে স্কুলশিক্ষককে গুলি করার অভিযোগ
প্রেমের বিরহে হাতে বাঁশি, ২৫ বছর ধরে সুরে মাতাচ্ছেন বাবলু
সরিষাবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ