ফেনী-১ : জাতীয় পার্টির প্রার্থীসহ ৮ জনের মনোনয়ন বাতিল

প্রথম পাতা » চট্টগ্রাম » ফেনী-১ : জাতীয় পার্টির প্রার্থীসহ ৮ জনের মনোনয়ন বাতিল
সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩



ফেনী-১ : জাতীয় পার্টির প্রার্থীসহ ৮ জনের মনোনয়ন বাতিল

দ্বাদশ জাতীয় নির্বাচনে ফেনী-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী শাহরিয়ার ইকবাল পাটোয়ারীসহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিল করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোছাম্মৎ শাহীনা আক্তার।

জানা গেছে, ফেনী-১ আসনে মনোনয়ন দাখিল করেছেন ১৪ জন প্রার্থী। এর মধ্যে শাহরিয়ার ইকবাল পাটোয়ারীসহ ৮ জনের মনোনয়ন বাতিল হয়। মনোনয়ন বাতিল হওয়া অন্য প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী আবুল হাশেম, তাজুল ইসলাম মজুমদার, মো. ফখরুল ইসলাম মজুমদার, এম এ রউফ মজুমদার, মিজানুল হক, মো. আলমগীর আলম এবং বাংলাদেশ কংগ্রেসের মো. আনোয়ার কামরান মোর্শেদ।

এ আসনে বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শিরীন আখতার, জাকের পার্টির প্রার্থী রহিম উল্লাহ ভূঞা, তৃণমূল বিএনপির শাহজাহান সাজু, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী কাজী নুরুল আলম এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মাহবুব মোর্শেদ মজুমদার।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মোছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ফেনী-১ আসনে ১৪ জন প্রার্থীর মধ্যে বিভিন্ন ত্রুটি থাকায় যাচাই-বাছাই শেষে ৮ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে ঋণ খেলাপির অভিযোগে শাহরিয়ার ইকবাল পাটোয়ারীর মনোনয়ন বাতিল করা হয়। মনোনয়নপত্র বাতিল হওয়া ব্যক্তিরা নির্বাচন কমিশনে ৫-৯ ডিসেম্বর আপিলের সুযোগ থাকবে।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:৪৪   ২৭৬ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার
ফটিকছড়িতে এবার ৪৮ ঘণ্টার হরতালের ডাক
রাঙামাটি হারানো ৪৭টি মুঠোফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশ
কাপ্তাইয়ে কফি ও কাজুবাদাম চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ
চট্টগ্রামকে বাসযোগ্য করার দায়িত্ব আমাদের সবার : জেলা প্রশাসক
মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : স্বরাষ্ট্রমন্ত্রী
সমন্বিত উদ্যোগে বন্যা দুর্গতদের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল
কাপ্তাই হ্রদে বাড়ছে পানি, ৬ ইঞ্চি করে খোলা হলো সব জলকপাট
বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণের এক মাসের কিস্তি ও সুদ মওকুফ করেছে সরকার : পার্বত্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ