উৎসবের আমেজে বান্দরবানে খ্রীস্টান ধর্মাবলম্বীদের বড়দিন পালন

প্রথম পাতা » চট্টগ্রাম » উৎসবের আমেজে বান্দরবানে খ্রীস্টান ধর্মাবলম্বীদের বড়দিন পালন
সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩



উৎসবের আমেজে বান্দরবানে খ্রীস্টান ধর্মাবলম্বীদের বড়দিন পালন

উৎসবের আমেজে বান্দরবানে পালিত হয়েছে খ্রীস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। দিনটি পালন উপলক্ষে নানান কর্মসুচির আয়োজন করে জেলার খ্রীস্টান ধর্মাবলম্বীরা।
রাত ১২ টা ১মিনিটে প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের উৎসব শুরু করে জেলার খ্রীস্টান ধার্মাবলম্বীরা। এরপর সকাল থেকে জেলা সদরে ব্যাপটিস্ট গীর্জা ও ফাতেমা রানী ক্যাথলিক গীর্জাসহ খ্রিস্টান অধ্যুষিত এলাকার গীর্জায়গুলিতে আয়োজন করা হয় সমবেত প্রার্থনা।
খ্রীস্টান ধর্মাবলম্বী শিশু, নারী ও পুরুষেরা সমবেত প্রার্থনায় মিলিত হয়ে আগামী দিনের অনাগত সুখের জন্য বিশেষ প্রার্থনা করেন। প্রার্থনায় আত্মশুদ্ধির মধ্যদিয়ে নতুন বছরের সুখ শান্তির প্রত্যাশা করেন তারা।
বান্দরবান সদরে প্রার্থনা পরিচালনা করেন ফাতেমা রাণী ক্যাথলিক গীর্জার পুরোহিত ফাদার সুমন পিটার কস্তা, সিএসসি। বড়দিন উপলক্ষে জেলার ৭টি উপজেলার প্রতিটি গীর্জায় কঠোর নিরাপত্তা ব্যাবস্থা গ্রহন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৫০:০৭   ৩২৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
অবহেলিত-অধিকার বঞ্চিত শিশুদের পুনর্বাসন করাই আমাদের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী
বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ জরুরি: মার্কিন রাষ্ট্রদূত
সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ
রাঙ্গামাটিতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপিত
চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ