নির্বাচনী দায়িত্বে যশোরে বিজিবির টহল শুরু

প্রথম পাতা » খুলনা » নির্বাচনী দায়িত্বে যশোরে বিজিবির টহল শুরু
শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩



নির্বাচনী দায়িত্বে যশোরে বিজিবির টহল শুরু

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় যশোরে ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে টহল শুরু করেছে বিজিবি।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আহমেদ হাসান জামিল বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে শান্তিশৃঙ্খলা রক্ষায় যশোর জেলায় ১৫ প্লাটুন অর্থাৎ সাড়ে ৪শ’ বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে তারা জেলার ৮ উপজেলার উদ্দেশে বের হয়েছে। তারা ক্যাম্প স্থাপনের পাশাপাশি টহলও শুরু করেছে।

তিনি আরও বলেন, স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় আজ ২৯ ডিসেম্বর থেকে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

বাংলাদেশ সময়: ১৬:৩২:৩১   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ