আমাকে ভোট দেয়া লাগবে না, ভোট প্রধানমন্ত্রীকে দেন: সাকিব

প্রথম পাতা » খুলনা » আমাকে ভোট দেয়া লাগবে না, ভোট প্রধানমন্ত্রীকে দেন: সাকিব
সোমবার, ১ জানুয়ারী ২০২৪



আমাকে ভোট দেয়া লাগবে না, ভোট প্রধানমন্ত্রীকে দেন: সাকিব

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার রাজনীতির মাঠে ব্যস্ত সময় পার করছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের মাঠে নেমেছেন তিনি। লড়বেন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে। নির্বাচনের আগে সাধারণ মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন সাকিব।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের জন্য মাগুরা-১ আসন থেকে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন সাকিব।

আশ্রয়ণ প্রকল্পে প্রচারণা চালাতে গিয়ে সাকিব আল হাসান বলেছেন, ‘আমাকে ভোট দেয়া লাগবে না, ভোট প্রধানমন্ত্রীকে দেন। যিনি আপনাদের জমি দিয়েছেন তাকে দেন।’

এর আগে আঠারখাদা ইউনিয়নে ভোটের প্রচারণায় গিয়ে সাকিব বলেছিলেন, ‘নৌকায় ভোট না দিয়ে অন্য মার্কায় ভোট দিতে চাইলেও কেন্দ্রে আসুন।’

এদিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে জেলা যুবলীগের আয়োজনে নির্বাচনী পথসভায় অংশ নিয়ে গত ২৭ ডিসেম্বর ক্রিকেটার সাকিব বলেছিলেন, ‘জেলা আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠন কাজ করছে, আমরা নিজেরাও কাজ করছি, সবার সহযোগিতায় ৭ জানুয়ারি ব্যাপক ভোটার উপস্থিতি করা সম্ভব হবে। ৩০ শতাংশ ভোট যুবলীগ এনে দিলেই এনাফ।’

বাংলাদেশ সময়: ১৪:১৯:১১   ৪০৬ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ