হজ প্যাকেজ নিয়ে হাইকোর্টের রুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » হজ প্যাকেজ নিয়ে হাইকোর্টের রুল
সোমবার, ৮ জানুয়ারী ২০২৪



হজ প্যাকেজ নিয়ে হাইকোর্টের রুল

চলতি বছরের হজ প্যাকেজের খরচ নির্ধারণ নিয়ে প্রশ্ন তুলে রুল জারি করেছেন হাইকোর্ট। হজ প্যাকেজে অতিরিক্ত খরচ নির্ধারণ করা কেন আইনগত কর্তৃত্ব বর্হিভূত হবে না এবং হজ যাত্রী পরিবহনে সব আন্তর্জাতিক এয়ারলাইন্সকে অনুমতি দিতে কেন নির্দেশনা দেওয়া হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে।

সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটে প্রাথমিক শুনানির পর সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। দুই সপ্তাহের মধ্যে ধর্ম সচিব, বেসামরিক বিমান চলাচল ও পর‌্যটন সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও হজ এসোসিয়েশন অব বাংলাদেশকে (হাব) রুলের জবাব দিতে বলা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ সালের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্য সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন ১০ হাজার ৯৮ জন, বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন ১লাখ ১৭ হাজার জন। সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ২টি; সাধারণ প্যাকেজ মূল্য ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা আর বিশেষ প্যাকেজ মূল্য ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।
গত বছরের তুলনায় সাধারণ প্যাকেজের ব্যয় ৯২ হাজার ৪৫০ টাকা কম ধরা হয়েছে। বিমান ভাড়া ১,৯৪,৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১ মার্চ থেকে হজ ভিসা শুরু হবে। আর হজ ফ্লাইট শুরু হবে ৯ মে থেকে।

গত ৮ নভেম্বর এই হজ প্যাকেজের গেজেট জারি করে ধর্ম মন্ত্রণালয়। ওই গেজেটে অতিরিক্ত খরচ নির্ধারণ করা হয়েছে দাবি করে জনস্বর্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আশরাফ-উজ-জামান।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী পারভেজ হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘প্যাকেজে বাড়ি, বিমান ভাড়া, সৌদি আরবে যাতায়ত খরচ অতিরিক্ত ধরা হয়েছে। সেই সঙ্গে ট্যাক্সও অতিরিক্ত।
এগুলো কমানোর নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করা হয়েছে।’

নির্দিষ্ট এয়ারলাইন্স ছাড়া হজ যাত্রী পরিবহন করার সুযোগ নেই উল্লেখ করে এ আইনজীবী বলেন, ‘এই একচেটিয়া ব্যবস্থাপনার বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছিল রিটে। আদালত প্রাথমিক শুনানির পর রুল জারি করেছেন।’

বাংলাদেশ সময়: ২৩:১৪:৫০   ৩২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ