নিরাপত্তা পরিষদে হুতি হামলা বন্ধের প্রস্তাব পাস

প্রথম পাতা » আন্তর্জাতিক » নিরাপত্তা পরিষদে হুতি হামলা বন্ধের প্রস্তাব পাস
বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪



নিরাপত্তা পরিষদে হুতি হামলা বন্ধের প্রস্তাব পাস

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অবিলম্বে লোহিত সাগরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের হামলা বন্ধের প্রস্তাব পাস হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) এ ইস্যুতে ভোটাভুটির পর প্রস্তাবটি পাস হয়। এছাড়াও গেল বছরে হুতিদের ছিনতাই করা ইসরাইলি জাহাজ ‘গ্যালাক্সি লিডার’কে ছেড়ে দেয়ার আহ্বানও জানানো হয় প্রস্তাবে। খবর আল জাজিরার।

নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবের পক্ষে ১৫ সদস্য দেশের মধ্যে ১১ দেশ সমর্থন দিয়েছে। ভেটো ক্ষমতাধর রাশিয়া ও চীনসহ চারদেশ ভোটদানে বিরত ছিল। তবে কোনো দেশ এর বিপক্ষে অবস্থান নেয়নি।

প্রস্তাবে জাতিসংঘের সদস্য দেশগুলোর আন্তর্জাতিক আইন মেনে লোহিত সাগর ও এডেন উপসাগরে হামলা থেকে নিজেদের জাহাজ রক্ষার অধিকারের কথাও উল্লেখ করা হয়েছে।

প্রস্তাবটি পাসের পর জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেন, ‘আজ হুতিদের কাছে বিশ্বের স্পষ্ট বার্তা ছিল: অবিলম্বে এই হামলা বন্ধ করুন। জাপানের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রও এই রেজুলেশনটির উত্থাপন করেছিল।

থমাস-গ্রিনফিল্ড আরও বলেন,

নিরাপত্তা পরিষদ লোহিত সাগরে বৈধ ট্রানজিটের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সহায়তা করবে।

গত ১৯ নভেম্বরে গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ২৫ জন ক্রুসহ জাহাজটি ছিনতাই করে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি। এরপর থেকে এখন পর্যন্ত লোহিত সাগরে চলাচলকারী জাহাজগুলো লক্ষ্য করে ২৬ বার হামলা চালিয়েছে হুতিরা। সবশেষ মঙ্গলবার (৯ জানুয়ারি) লোহিত সাগরে সবচেয়ে বড় হামলা চালায়। লোহিত সাগরে ১৮টি ড্রোন, দুটি জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ও একটি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতি বিদ্রোহীরা।

যদিও হুতিদের ছোড়া ২৪টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের দাবি করেছে মার্কিন নৌবাহিনী।

বাংলাদেশ সময়: ১২:২১:৫১   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুদ্ধ অথবা যুদ্ধবিরতি, যুক্তরাষ্ট্রকে ইরান
যুদ্ধবিরতি কার্যকর হলেই কেবল ইসরায়েলের সঙ্গে আলোচনা : লেবানন
জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনায় সিঙ্গাপুরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
‘আমাদের আঙুল এখনো ট্রিগারে’: ইরানের প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে : রাশিয়া
মালয়েশিয়ায় শপিং কমপ্লেক্সে অভিযান, বাংলাদেশিসহ আটক ২১
ট্রাম্পকে ‘পাগল’ আখ্যা দিয়ে বিশ্বনেতাদের আলবারাদির হুঁশিয়ারি
ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করে যুদ্ধ শেষ করা উচিত: জাভেদ জারিফ
ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী
‘ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন’ পাশ ইসরাইলের, বিশ্বজুড়ে নিন্দা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ