রোহিঙ্গা ক্যাম্পে ফের ভয়াবহ আগুন, পুড়ল ৮ শেড

প্রথম পাতা » চট্টগ্রাম » রোহিঙ্গা ক্যাম্পে ফের ভয়াবহ আগুন, পুড়ল ৮ শেড
বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪



রোহিঙ্গা ক্যাম্পে ফের ভয়াবহ আগুন, পুড়ল ৮ শেড

সপ্তাহ না যেতেই কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফের ভয়াবহ আগুনে আটটি শেড পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে ৫ নম্বর ক্যাম্পের বি ব্লকের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ক্যাম্পের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা তাৎক্ষণিক অগ্নিনির্বাপণে কাজ করায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উখিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, গত ৬ জানুয়ারি ক্যাম্প ৫ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিন্তু সপ্তাহ না যেতেই একই স্থানের পাশে আবারও আগুন লাগে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগে ৮টি শেড আগুনে পুড়ে যায়।

এ ঘটনায় কে বা কারা আগুন দিয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।

গত শনিবার (৬ জানুয়ারি) রাতে ৫নং রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে; পুড়ে যায় এক হাজারের বেশি শেড।

বাংলাদেশ সময়: ১২:২৪:৩৪   ৩৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ