গাজীপুরে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে

প্রথম পাতা » গাজীপুর » গাজীপুরে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে
সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪



গাজীপুরে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর পুবাইলে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুরে গেছে ঝুটের গুদাম।

এর আগে রাত পৌনে ৯টায় হায়দারাবাদ লোকমান মার্কেট এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত পৌনে ৯ টার দিকে সাদ্দামের টিনশেড ঝুটের গুদাম থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজন। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই পুরো গুদাম পুড়ে ছাই হয়ে যায়।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সাজেদুল জোয়ারদার জানান, রাত সোয়া ৯টায় টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আধঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে গুদাম পুরোপুরি পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩:৫১:৪৯   ৪৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ