আমার দুঃখ হয় আপনাদের ভালো কথা বললেও অন্যভাবে নেন

প্রথম পাতা » চট্টগ্রাম » আমার দুঃখ হয় আপনাদের ভালো কথা বললেও অন্যভাবে নেন
শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪



আমার দুঃখ হয় আপনাদের ভালো কথা বললেও অন্যভাবে নেন

সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলায় ৫০ বছর সময় লাগলেও সেটা দেওয়ার বিষয়টি আপেক্ষিক অর্থে বলেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, এটা বিতর্কের বিষয় না। আমার দুঃখ হয় এই কারণে- আপনাদের (সাংবাদিক) ভালো কথা বললেও আপনারা অন্যভাবে নেন। আপনারা ক্ষেপে যান। হত্যার ৪২ বছরেও আসামি ধরা, ২৪ বছরে রহস্য উন্মোচনের ঘটনা আছে। আমি সময়টা আপেক্ষিক অর্থে বলেছি। প্রকৃত দোষীদের চিহ্নিত করতে সময় লাগলেও দিতে হবে বুঝিয়েছি। যারা প্রকৃত দোষী তাদের চিহ্নিত করতে অনেক সময় লাগে। যতই সময় লাগুক প্রকৃত অপরাধীদের ধরা হবে।

মন্ত্রী আরও বলেন, পুলিশ প্রকৃত আসামিকে এখন পর্যন্ত ধরতে পারছে না বলেই তদন্তে সময় লাগছে। আইনি কাঠামোতে বলা আছে যারা অপরাধী নয় তাদের ধরা যাবে না। যারা প্রকৃত দোষী তাদেরকেই ধরতে হবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৫৪   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


‘সীতাকুণ্ডে দুর্ঘটনাকবলিত জাহাজে ছিল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড’
খেলাধুলাকে কর্মসংস্থান ও বিনিয়োগের ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার - অর্থমন্ত্রী
শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী
চট্টগ্রামে গ্যাসের জন্য অটোরিকশার চালকদের সড়ক অবরোধ
সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় মৃত্যু বেড়ে ৮
কক্সবাজারে বাস-জিপ সংঘর্ষে নিহত ৪
চট্টগ্রাম বন্দরে ভাসমান গুদামের বিরুদ্ধে যৌথ অভিযান, ২৪ জেলের কারাদণ্ড
ডেভিড ইমন এবার চাঁদাবাজি মামলায় ৫ দিনের রিমান্ডে
মাদকের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স নীতি: গণপূর্তমন্ত্রী
প্রতিটি নাগরিককে নিজ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ