‘আগা খাঁন গোল্ড কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪’ এর উদ্বোধন

প্রথম পাতা » খেলাধুলা » ‘আগা খাঁন গোল্ড কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪’ এর উদ্বোধন
শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪



‘আগা খাঁন গোল্ড কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪’ এর উদ্বোধন

দুই দিনব্যাপী ‘আগা খাঁন গোল্ড কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠান আজ ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
দুই দিনব্যাপি এই টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ৫শ’ জন গলফার অংশগ্রহণ করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, স্পন্সরগণ, কুর্মিটোলা গলফ ক্লাবের সদস্যবৃন্দ, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, খেলোয়াড়বৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি এ ধরণের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন এবং মহতি এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৭:২৬:২০   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ