ফিলিপাইনে স্বর্ণখনি ধসে নিহত ৫৪, নিখোঁজ অনেকে

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফিলিপাইনে স্বর্ণখনি ধসে নিহত ৫৪, নিখোঁজ অনেকে
সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪



ফিলিপাইনে স্বর্ণখনি ধসে নিহত ৫৪, নিখোঁজ অনেকে

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দাভাও দে ওরোর মাকো শহরের কাছে একটি স্বর্ণখনিতে ধসের পর এখন পর্যন্ত ৫৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৬৩ জন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কয়েক সপ্তাহের প্রবল বৃষ্টির ফলে গত ৬ ফেব্রুয়ারি দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দাভাও দে ওরোর মাকো শহরের কাছের পাহাড়ি গ্রাম মাসারার ওই স্বর্ণখনিতে ধস নামে।

দাভাও দে ওরোর প্রাদেশিক সরকার এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছে, এ ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ৫৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রাদেশিক প্রশাসন কর্মকর্তা এডওয়ার্ড ম্যাকাপিল ম্যাকাপিলি সংবাদমাধ্যমকে জানান, গত ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ধস নামে স্থানীয় মাকো শহরের কাছে অবস্থিত ওই স্বর্ণখনিতে। তার কিছু সময় পরই উদ্ধার তৎপরতা শুরু করেন দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরা।

তিনি বলেন, ‘দুর্যোগ মোকাবিলা বিভাগের ৩০০ এর বেশি কর্মী ওই খনিতে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এখনও। গত ৫ দিনে ৫৪ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ধারণা করা হচ্ছে, কাদা-জঞ্জালের স্তূপের নিচে এখনও আটকা পড়ে আছেন অন্তত ৬৩ জন মানুষ।

ম্যাকাপিলি জানান, ওই এলাকায় ভারী বর্ষণ হচ্ছে কয়েকদিন ধরে। কাদায় পুরো খনি এলাকা ঢেকে গেছে এবং আরও ভূমিধসের আশঙ্কা রয়েছে। এ কারণে উদ্ধার তৎপরতায় কাঙ্ক্ষিত গতি আনা যাচ্ছে না।

কাদা-জঞ্জালের তলায় চাপা পড়াদের মধ্যে কারও বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে কি না জানতে চাইলে ম্যাকাপিলি বলেন, ‘তেমন সম্ভাবনা খুবই কম। তবে আমাদের উদ্ধারকারী বাহিনীর কর্মীরা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।’

বাংলাদেশ সময়: ১৫:১৩:০৮   ৩৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ