বরিশালে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বরিশালে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪



বরিশালে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

বরিশাল জেলার উজিরপুর উপজেলার ইছলাদী টোল প্লাজায় বিপুল পরিমাণ গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃতরা হলেন- বরিশাল নগরের পলাশপুর এলাকার আব্দুর রশিদ মোল্লার ছেলে মানিক মোল্লা (৪০) ও তার তৃতীয় স্ত্রী আলেয়া বেগম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর ইশতিয়াক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর উপজেলার ইছলাদী টোল প্লাজায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় তিনি আরও বলেন, একটি পালসার মোটরসাইকেলে দুটি ব্যাগ ভর্তি করে গাঁজা নিয়ে যাওয়ার সময় স্বামী-স্ত্রীকে ছয় কেজি গাঁজাসহ আটক করা হয়।

আটককৃত মানিক মোল্লার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এই ঘটনায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর থানায় মামলা দায়ের করেছেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, দীর্ঘদিন যাবত মানিক মোল্লা বিভিন্ন জায়গা থেকে মাদক সরবরাহ করে বরিশালে সাপ্লাই দিচ্ছেন। এমন খবরের ভিত্তিতে সোমবার সকালে উজিরপুর উপজেলার ইছলাদী টোল প্লাজায় অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:০০   ৪২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড
বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন
সাধারণ মানুষের দুর্ভোগ বন্ধ হওয়া প্রয়োজন: চরমোনাই পীর
দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে: হাসনাত আবদুল্লাহ
স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল
এক প্রবাসীর বাড়িতে ২ স্ত্রীর অনশন: সরিষাবাড়ীতে তুলকালাম!
সাখাওয়াত-মামুন মাহমুদ-রাজীবকে চেম্বারের সংবর্ধনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ