ছিনতাইয়ের অভিযোগে আটক ৩, অটোরিকশা উদ্ধার

প্রথম পাতা » আড়াইহাজার » ছিনতাইয়ের অভিযোগে আটক ৩, অটোরিকশা উদ্ধার
বুধবার, ৬ মার্চ ২০২৪



ছিনতাইয়ের অভিযোগে আটক ৩, অটোরিকশা উদ্ধার

আড়াইহাজারে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মার্চ) রাতে আড়াইহাজার পৌরসভার কামরাণীরচর এলাকায় এক অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, আড়াইহাজারের খাগকান্দা ইউনিয়নের লালুরকান্দি গ্রামের মোতালিবের ছেলে তাবারক(২৫), উচিতপুরা ইউনিয়নের উচিতপুরা গ্রামের মোতালিবের ছেলে নবী হোসেন (৩০) এবং ফতেপুর ইউনিয়নের আমির হোসেনের ছেলে মারুফ (২০)।

পুলিশ গণমাধ্যমকে জানায়, মঙ্গলবার দিবাগত রাতে অটো রিকশাচালক তোফাজ্জল (৬০) এর অটো রিক্সাটি খড়িয়া বাজার থেকে ছিনতাইকারীরা আড়াইহাজার পৌরসভার কামরাণীরচর বাজারে যাওয়ার জন্য ভাড়া নেয়। কামরাণীরচর বাজারে যাওয়ার পথিমধ্যে একটি ফাঁকা জায়গায় গিয়ে ছিনতাইকারীরা চালক তোফাজ্জলকে এলোপাথারী মারধর করে। হাত, পা এবং মুখ বেঁধে রাস্তার ধারে তোফাজ্জলকে ফেলে দিয়ে অটো রিক্সাটি নিয়ে যায়। ওই সময় রাস্তা দিয়ে পথচারীরা হাত-পা বাঁধা অবস্থায় অটো রিক্সাচালক তোফাজ্জলকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে এবং পুলিশকে অবগত করেন। ঘটনার তথ্য পেয়ে আড়াইহাজার থানা পুলিশ কামরানিচর এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশাটি সহ তিন ছিনতাইকারীকে আটক করে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুল্লাহ বলেন, ঘটনার তথ্য পেয়েই আমরা অনুসন্ধানে নেমে পড়ি। এরপর ছিন্তাইকারীদের কামরাণীরচর এলাকা থেকে আটক করা হয়। এ ঘটনায় অটো রিক্সাচালক তোফাজ্জল বাদী হয়ে আজ (বুধবার) সকালে মামলা দায়ের করেছে।

বাংলাদেশ সময়: ২৩:০৯:২৮   ৫০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ