ম্যাচ হারের কারণ হিসেবে যা বললেন লঙ্কান ক্রিকেটার

প্রথম পাতা » খেলাধুলা » ম্যাচ হারের কারণ হিসেবে যা বললেন লঙ্কান ক্রিকেটার
বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪



ম্যাচ হারের কারণ হিসেবে যা বললেন লঙ্কান ক্রিকেটার

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুটা দারুণ করলো বাংলাদেশ দল। গতকাল প্রথম ম্যাচে লঙ্কানদের ৬ উইকেটে হারিয়ে সিরিজ শুরু করেছে নাজমুল হোসেন শান্তরা। টাইগারদের কাছে অবশ্য এমন হারে ম্যাচে শেষে হতাশা ঝরেছে লঙ্কান অলরাউন্ডার জানিথ লিয়ানাগের কন্ঠে। জানিয়েছেন ভালো শুরুর পরেও ৩০০ রান করতে না পারার কথা।

গতকাল অবশ্য শুরুটা দারুণ ছিল সফরকারীদের জন্য। ইনিংসের প্রথম ৯ ওভারেই এসেছিল ৭১ রান। লঙ্কান অধিনায়ক বলেছিলেন, ২৮০ এর বেশি করতে চান তারা। সেই পথেই ছিলেন দুই ওপেনার। সেখান থেকেই মূলত তানজিম সাকিব ম্যাচে ফেরান বাংলাদেশকে। দুই ওপেনারের পাশাপাশি তুলে নেন সাদিরা সামারাবিক্রমার উইকেট।

এরপরেই আর ছন্দ খুঁজে পায়নি লঙ্কানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৫৫ রানেই শেষ করেছে ইনিংস। এদের মাঝেও উজ্জ্বল ছিলেন জানিথ লিয়ানাগে। ৬৭ রানের ইনিংস খেলে দলকে দিয়েছেন ভাল সংগ্রহ।

সংবাদ সম্মেলনে এসে শুরুর ধারাবাহিকতা না রাখার আক্ষেপ ঝরল জানিথের কণ্ঠে, ‘আমরা একটা ভালো শুরু পেয়েছিলাম। আমাদের ওপেনাররা দারুণ খেলেছে। কিন্তু তারা (বাংলাদেশ) এরপর দ্রুত তিন উইকেট তুলে নিয়েছে। আমাদেরকে ইনিংস পুনর্গঠন করতে হয়েছে। আমরা যেমন শুরু পেয়েছিলাম তাতে ৩০০ রান করতে পারতাম। এটা নিয়ে আমরা কিছুটা হতাশ ছিলাম।’

লিয়ানাগের ভাষ্যে শিশিরের কারণে বড় রান হয়নি, ‘আমাদের বোলাররা অনেক চেষ্টা করেছে। তারা ভালো লাইন-লেংন্থে বল করেছে কিন্তু শিশিরের কারণে এটা আমাদের জন্য কঠিন ছিল। বেশিকিছু করারও ছিল না। ব্যাটিংয়ের দিক থেকে বলব, এধরনের উইকেটে আমরা ভালো শুরু করে ৩০০ থেকে ৩২০ রান করতে চেয়েছিলাম।’

লিয়ানাগে আরো বলেন, ‘যখন শিশির পড়তে শুরু করল বোলারদের জন্য বল গ্রিপ করা বেশ কঠিন ছিল। সে সময় বল করা কঠিন ছিল। কিন্তু বাংলাদেশ টিমকে কৃতিত্ব দিতে হবে তারা যেভাবে ব্যাট করেছে। শান্ত অসাধারণ খেলেছে এবং মুশফিক ভাইও দারুণ খেলেছে। যখন আমি খেলতে গিয়েছিলাম আমি কিছু পরিকল্পিত ঝুঁকি নিয়েছিলাম কারণ ওই শটগুলো আমি ভালো খেলি। আমি আমার স্বাভাবিক খেলাটাই খেলেছি।’

বাংলাদেশ সময়: ১২:২৯:১৭   ৪৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রুদ্ধশ্বাস লড়াইয়ে মিশরের স্বপ্ন ভেঙে শেষ আটে আর্জেন্টিনা
সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন
মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
কানাডাকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে মরক্কো
ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া
অস্ট্রেলিয়াকে টাই ব্রেকারে হারিয়ে শেষ ষোলতে মিশর
শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলতে আর্জেন্টিনা
বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে শেষ ষোলোয় পর্তুগাল, বিদায় ক্রোয়েশিয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ