আজ জাতীয় চলচ্চিত্র দিবস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজ জাতীয় চলচ্চিত্র দিবস
বুধবার, ৩ এপ্রিল ২০২৪



আজ জাতীয় চলচ্চিত্র দিবস

আজ বুধবার (৩ এপ্রিল) জাতীয় চলচ্চিত্র দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের এই দিনে তখনকার পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন।

এই দিনকে স্মরণ করে ২০১২ সালে প্রথমবার জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়। এরপর থেকে প্রতি বছরই চলচ্চিত্র দিবস ঘিরে এফডিসি থেকে শিল্পকলা একাডেমি রঙিন হয়ে ওঠে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) চত্বরে দিনটি উদ্‌যাপন করা হবে। দুপুরে বিএফডিসিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর জাতীয় চলচ্চিত্র দিবস ২০২৪-এর উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

‘আমাদের চলচ্চিত্র আমাদের অহংকার, প্রেক্ষাগৃহে দেখব ছবি এই হোক অঙ্গীকার’ স্লোগানে দিনটি উদ্‌যাপন করবেন চলচ্চিত্রকর্মীরা। এতে শোভাযাত্রায় অংশ নেয়ার কথা রয়েছে তাদের।

শোভাযাত্রার পর এফডিসির ২ নম্বর ফ্লোরে আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি ও চলচ্চিত্রের বিশিষ্টজনেরা বক্তব্য দেবেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হুমায়ুন কবীর খোন্দকার প্রমুখ।

আলোচনা শেষে বেলা ৩টা ৩৫ মিনিটে মুজিব: একটি জাতির রূপকার সিনেমা প্রদর্শিত হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতেও চলচ্চিত্র দিবস উদ্‌যাপন করা হবে। আজ বিকেল চারটায় জাতীয় নাট্যশালার মিলনায়তনের সেমিনার কক্ষে ‘চলচ্চিত্রের বাজার সম্প্রসারণ, দেশ থেকে দেশান্তর’ শীর্ষক সেমিনার রয়েছে। সন্ধ্যা ছয়টায় থাকছে প্রীতি সম্মিলনী।

বাংলাদেশ সময়: ১২:১৪:৩৬   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ