মহাকাশ থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের বিরল দৃশ্য

প্রথম পাতা » আন্তর্জাতিক » মহাকাশ থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের বিরল দৃশ্য
মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪



মহাকাশ থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের বিরল দৃশ্য

বিরল এক পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হলো বিশ্ব। সোমবার (৮ এপ্রিল) মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার লাখ লাখ মানুষ সরাসরি এ মহাজাগতিক দৃশ্য দেখেছেন। বিরল এ দৃশ্যের লাইভ সম্প্রচার করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ইউটিউব চ্যানেল।

গত এক শতাব্দীতে প্রথমবারের মতো নিউইয়র্ক রাজ্যের পশ্চিম ও উত্তরাঞ্চলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গেছে। প্রথম আংশিক সূর্যগ্রহণ দেখা যায় মেক্সিকোর পশ্চিম উপকূল থেকে, স্থানীয় সময় বেলা ১১টা ৭ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ৭ মিনিটে)।

এর প্রায় এক ঘণ্টা পর মেক্সিকোর উপকূলীয় শহর মাজাটলান থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। এ সময় দিনের বেলাতেও কিছুক্ষণের জন্য সেখানে আঁধার নেমে আসে।

পূর্ণগ্রাস এই সূর্যগ্রহণের ভিডিও নিজেদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লাইভ (সরাসরি) সম্প্রচার করেছে নাসা। এছাড়া সূর্যগ্রহণের সময় নিরাপত্তার ওপর জোর দিয়ে নাসা এক্স (সাবেক টুইটা) অ্যাকাউন্টে একটি পোস্টে লেখে, ‘আমরা চাই আপনারা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখেন। তবে আমরা এটা চাইনা যে, এটাই আপনাদের দেখা শেষ জিনিস হোক।’

নাসা মূলত কোনোরকম সুরক্ষা ছাড়া খালি চোখে সূর্যগ্রহণ না দেখার ওপর জোর দিয়েছিল।

বাংলাদেশ সময়: ১২:২১:২৬   ২৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প
মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮
নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি
মার্কিন-ইরান উত্তেজনায় তেলের দাম আরও বাড়ল
ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র
দেশের বাহিরেও আন্দোলনের ঢেউ জন্তর মন্তরে সকাল থেকেই বাড়ছে বিক্ষোভকারীদের ভিড়
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, আবার বাধা সেই হরিয়ানায়
নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস
চিলিতে ভারী বৃষ্টিতে ১০ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা
নিউইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ভাবনা মামদানির, ট্রাম্প বললেন ‘কোনোভাবেই না’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ