নড়াইলে ‘সুলতান মেলা’ শুরু

প্রথম পাতা » খুলনা » নড়াইলে ‘সুলতান মেলা’ শুরু
সোমবার, ১৫ এপ্রিল ২০২৪



নড়াইলে ‘সুলতান মেলা’ শুরু

জেলা সদরে আজ থেকে ১৫ দিন ব্যাপী সুলতান মেলা শুরু হয়েছে।
আজ সোমবার বিকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে বিকেলে বেলুন ও পায়রা উড়িয়ে ‘সুলতান মেলা’ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, পুলিশ সুপার মেহেদী হাসান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ খান শাহাবুদ্দিন, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, নড়াইল চেম্বার অব কর্মাসের সভাপতি হাসানুজ্জামান, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডু ও সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু প্রমুখ।
জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশন যৌথভাবে মেলার আয়োজন করেছে। ১৫দিনব্যাপী সুলতান মেলায় বিভিন্ন পণ্যের শতাধিক স্টল বসেছে।
এছাড়া দেশ-বিদেশের চিত্রশিল্পীদের অংশগ্রহণে চিত্র প্রদশর্নী, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা এবং প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ২২:৫৯:৫৯   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী
সুন্দরবন মহিলা কলেজের আইসিটি ল্যাবের উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
ক্রীড়ার মাধ্যমে তরুণদের অপরাধ মুক্ত রাখতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন
বাগেরহাটে আর্থিক সহায়তা পেলেন ১৩জন অসচ্ছল ব্যক্তি
যশোরে চিকিৎসকের ক্রেডিট কার্ড জালিয়াতি, চক্রের দুই সদস্য আটক
ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ভেলু গ্রেপ্তার
জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী
মোংলা বন্দরের কাছে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করা হবে: নৌপরিবহন মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ