মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী: হাছান মাহমুদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী: হাছান মাহমুদ
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪



মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী: হাছান মাহমুদ

পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ জানিয়েছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ও সেনাবাহিনীর ২৮৫ জন সদস্যকে মিয়ানমারের জাহাজে নৌপথে ফেরত যাওয়ার ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে।
তিনি জানান, মিয়ানমার আগামী ২২ এপ্রিল জাহাজযোগে তাদের ফেরত নিতে সম্মত হয়েছে এবং মিয়ানমারে আটকে পড়া ১৫০ জন বাংলাদেশী একই জাহাজে ফেরত আসবে। তবে জাহাজের যাত্রা সমুদ্র ও মিয়ানমারের পরিস্থিতির ওপর নির্ভর করে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবি’র মহাপরিচালক একুশে পদকে ভূষিত সাংবাদিক জাফর ওয়াজেদ গ্রন্থিত ‘ভুবনজোড়া শেখ হাসিনার আসনখানি’ বইয়ের মোড়ক উন্মোচন শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
বিএনপি আবার বিদেশি দূতাবাসে ধর্ণা দিচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘যে কোনো কিছুতেই বিদেশিদের কাছে ধর্ণা দেওয়া বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক দুর্বলতা। বাংলাদেশে ক্ষমতার উৎস জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে গেলে বিদেশিরা তো বিএনপিকে কোলে করে ক্ষমতায় বসিয়ে দেবে না। আর আওয়ামী লীগ জনগণের ক্ষমতায় বিশ্বাসী। জনগণই ভোট দিয়ে আওয়ামী লীগকে নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিএনপি নেতাদের বক্তব্য সার্কাসের মতো মনে হয়।

বাংলাদেশ সময়: ২১:৩৩:০১   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
মেসির দুই অ্যাসিস্টের পরও মায়ামিকে রুখে দিলেন সেই এমবোলো
গোল পাননি রোনালদো, মৌসুমের প্রথম হার আল-নাসরের
ফরিদপুরে নজরুল উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ‌
নগরকান্দায় আত-তোহফা ইসলামিক একাডেমির উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
আওয়ামী আমলের জ্বালানি খাতের দুর্নীতির মাশুল দিচ্ছে জনগণ
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পাকিস্তানকে ৫৫ রানে অলআউট করে ভারতের বড় জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ