কোপা ইতালিয়া, হেরেও ফাইনালে য়্যুভেন্তাস

প্রথম পাতা » খেলাধুলা » কোপা ইতালিয়া, হেরেও ফাইনালে য়্যুভেন্তাস
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪



কোপা ইতালিয়া, হেরেও ফাইনালে য়্যুভেন্তাস

স্টাডিও অলিম্পিকোতে মঙ্গলবার (২৩ এপ্রিল) কোপা ইতালিয়ার সেমিফাইনালের দ্বিতীয় লেগে য়্যুভেন্তাসকে ২-১ গোলে হারিয়েছে লাৎজিও। তবে হেরেও ফাইনালে উঠেছে তুরিনের বুড়িরা। কারণ ঘরের মাঠে প্রথম লেগে ২-০ গোলে জয় পেয়েছিল তারা। ফলে অ্যাগ্রিগেটে ৩-২ গোলে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করে আলেগ্রির দল।

ঘরের মাঠে য়্যুভেন্তাসকে শুরু থেকেই চাপে রাখে লাৎজিও। ম্যাচের ১২তম মিনিটে ভ্যালেন্টিন কাস্তেলানোসের গোলে লিড পায় তারা। বিরতির পর আবারও সেই কাস্তেলানোস গোল করে দুই লেগ মিলিয়ে লাৎজিওকে সমতায় ফেরান।

তবে ৮৩তম মিনিটে মিলিক গোল করেন য়্যুভেন্তাসের হয়ে। তাতে আবারও অ্যাগ্রিগেটে এগিয়ে যায় য়্যুভেন্তাস। শেষ পর্যন্ত আর গোল করতে পারেনি কোন দলই। ফলে লাৎজিওর মাঠে হেরেও কোপা ইতালিয়ার ফাইনালে উঠেছে আলেগ্রির দল।

ফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে আটালান্টা অথবা ফিওরেন্তিনার কোন একদল। প্রথম লেগে ১-০ গোলে জয় পেয়ে ফাইনালে ওঠায় এগিয়ে আছে ফিওরেন্তিনা। তবে দ্বিতীয় লেগের খেলা অনুষ্ঠিত হবে আটালান্টার মাঠে।

বাংলাদেশ সময়: ১১:১০:০১   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রূপকথার যাত্রা অব্যাহত রেখে নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা
ইরাককে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো সেনেগাল
মিশরকে দুইয়ে ঠেলে গ্রুপসেরা হয়েই নকআউটে বেলজিয়াম
ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স
সপ্তাহের ব্যবধানে সদরপুরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের বিশাল বর্ণাঢ্য র‌্যালি, ফুটবল উন্মাদনায় মুখর জনপদ
গ্রুপের শীর্ষ দল হিসেবে পরের রাউন্ডে নেদারল্যান্ডস
সুইডেনের সাথে ড্র করায় নক আউট পর্বে ব্রাজিলকে পেল জাপান
পেপের জোড়া গোলে শেষ ৩২-এ আইভরি কোস্ট, কুরাসাওয়ের বিদায়
জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের নক আউট পর্বে ইকুয়েডর
ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত পারফরমেন্সে নক আউট পর্বে ব্রাজিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ