রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধ্বসে বন্ধ সড়ক যোগাযোগ

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধ্বসে বন্ধ সড়ক যোগাযোগ
শুক্রবার, ৩ মে ২০২৪



রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধ্বসে বন্ধ সড়ক যোগাযোগ

জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দিঘিনালা সড়কের দুই টিলা এলাকায় পাহাড় ধ্বসে সারাদেশের সাথে উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মারিশ্যা দিঘিনালা সড়কের দুই টিলা এলাকায় পাহাড়ের বড় একটি অংশ সড়কের উপর ধ্বসে পড়লে শুক্রবার সকাল থেকে এই সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের দুই পাশে আটকে পড়েছে বহু যানবাহন।
সংবাদ পাওয়ার পরপরই শুক্রবার ভোর থেকে সড়কের মাটি সরানোর কাজ শুরু করেছে সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন। জোন কমান্ডার লে: কর্ণেল খায়রুল আমিন উপস্থিত থেকে মাটি সরানোর কাজ তদারকি করছেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বাসসকে বলেন, পাহাড় ধ্বসের সংবাদ পাওয়ার পরপরই সেনাবাহিনী এবং সড়ক ও যোগাযোগ বিভাগকে মাটি সরানোর অনুরোধ করেছি এবং ইতোমধ্যে সেনাবাহিনী কাজ শুরু করেছে।
ভারী যন্ত্রপাতি নিয়ে সড়ক ও জনপদের লোকজনও রওনা হয়েছে। তারা পৌঁছালে দ্রুত সময়ের মধ্যেই যানচলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৪৪   ২৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফেনীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন
আমাদের অনেক শ্রম, ত্যাগ স্বীকার করতে হচ্ছে : এ্যানি
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মিলল ৫হাজার ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য — পার্বত্য মন্ত্রী
এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক গ্যাস সরবরাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ