বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত

প্রথম পাতা » খেলাধুলা » বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত
বৃহস্পতিবার, ৯ মে ২০২৪



বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত

শক্তিমত্তায় ভারত বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকলেও এমন একপেষে লড়াইয়ের আশঙ্কা কেউই করেনি। অথচ ঘরের মাঠের সিরিজে ভারতের বিপক্ষে ন্যুনতম লড়াইটুকুও করতে পারছে না। একে একে টানা চার ম্যাচ হেরে এখন হোয়াইটওয়াশের লজ্জার সামনে নিগার সুলতানারা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার (৯ মে) পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত। পাঁচ ম্যাচের সিরিজে এখন পর্যন্ত ৪-০ পিছিয়ে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে হলে আজ টাইগ্রেসদের জয়ের বিকল্প নেই।

এই সিরিজে আগের চার ম্যাচের কোনটিতেই ১২০ রানও করতে পারেনি বাংলাদেশ। অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকেই বাংলাদেশের টপ ও মিডল অর্ডার ভয়ঙ্করভাবে ব্যর্থ। অধিনায়ক নিগার সুলতানা বলতে গেলে একাই দলের ব্যাটিং টানছেন। সিরিজের প্রথম ম্যাচে অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। এছাড়া তৃতীয় ম্যাচেও খেলেছেন ২৮ রানের ইনিংস।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:২৩   ২৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ