উদ্বোধনী জুটিতে ১০০, ফিফটি করে আউট তানজিদ

প্রথম পাতা » খেলাধুলা » উদ্বোধনী জুটিতে ১০০, ফিফটি করে আউট তানজিদ
শুক্রবার, ১০ মে ২০২৪



উদ্বোধনী জুটিতে ১০০, ফিফটি করে আউট তানজিদ

সিরিজের প্রথম ৩ ম্যাচের মতো চতুর্থ টি-টোয়েন্টিতেও দাপট দেখাচ্ছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পেয়েছে টাইগাররা। কোনো উইকেট না হারিয়ে শতরান পেরিয়েছে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিমের ওপেনিং জুটি।

শুক্রবার (১০ মে) মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করেছে বাংলাদেশ। উইকেটের এক প্রান্তে ঝোড়ো ব্যাটিং করেছেন তানজিদ তামিম আর অন্য প্রান্তে ধরে খেলেছেন সৌম্য। তাদের যৌথ প্রচেষ্টায় পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৭ রান করে বাংলাদেশ।

পাওয়ারপ্লের পরও রানের গতি বজায় রেখেছেন তানজিদ-সৌম্য। ৩৪ বলে ৭ চার ও ১ ছক্কায় অর্ধশতক পূর্ণ করেন তানজিদ। তবে ফিফটির পরপরই আউট হতে পারতেন তানজিদ। কিন্তু সিকান্দার রাজার বলে লং অফে ওঠা সহজ ক্যাচ তালুবন্দী করতে পারেননি ব্রায়ান ব্রেনেট।

সুযোগ পেয়ে অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তানজিদ। জীবন পাওয়ার পর মাত্র ১ রান যোগ করে ৫২ রানে বিদায় নেন তিনি।

শুরুতে ধীরগতিতে ব্যাট করলেও ধীরে ধীরে খোলস ছেড়ে বের হন সৌম্য। কিন্তু তানজিদের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি। ইনিংসের দ্বাদশ ওভারে এলবিডব্লিউ হয়ে আউট হন এই ব্যাটার। ৩৪ বলে ৪১ রান করেছেন সৌম্য।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৮ রান। উইকেটে আছেন তাওহীদ হৃদয় এবং নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ সময়: ১৯:১৫:২৫   ২৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের
এমবাপ্পের গোলে জয় ফ্রান্সের, হারলো ইতালি
শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল
বিস্ময়বালিকা ১৩ বছরের ইউ’র চোখ এখন অলিম্পিকে
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়
এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ