চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » খুলনা » চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
রবিবার, ১৯ মে ২০২৪



চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা আজ সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সবার আগে আমাদের জনগণের স্বার্থ দেখতে হবে। সরকারের সকল দপ্তরের সমন্বিতভাবে কাজ করতে হবে। সমন্বিত কর্মপরিকল্পনা থাকলে পিছিয়ে পড়ার কোন কারণ নেই। বিশেষ করে কৃষি,ধান-চাল খাদ্য মজুদ,দ্রব্যমূল্য উর্ধ্বগতির দিকে বেশি জোর দেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন। শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের কার্যক্রমের উপর গুরুত্ব আরোপ করার কথা বলা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো: রিয়াজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.নাজমুল হামিদ রেজা, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকনসহ বিভিন্ন বিভাগের নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:২৯   ৩৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ