সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক-হেলপার নিহত

প্রথম পাতা » চট্টগ্রাম » সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক-হেলপার নিহত
মঙ্গলবার, ৪ জুন ২০২৪



সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক-হেলপার নিহত

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন। পরে নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার (৪ জুন) ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুড়িগ্রামের রাজারহাট থানার ঝিনাইহাট এলাকার আশরাফুল ইসলামের ছেলে গাড়ির চালক মো. সাগর (২৬) ও হেলপার বেলাল হোসেন (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ছুপুয়া এলাকায় ঢাকা অভিমুখী একটি কাভার্ডভ্যান নষ্ট হয়ে যায়। পরে চালক ও হেলপার অপর একটি কাভার্ডভ্যানের সহায়তা নেয়। নষ্ট কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়ার জন্য তারা অন্য কাভার্ডভ্যানের সামনে পাইপ লাগাতে যান। এ সময় সহায়তাকারী কাভার্ডভ্যানকে পেছন দিক থেকে আরেকটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে দুই কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন চালক ও হেলপার। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম লোকমান হোসাইন সময় সংবাদকে বলেন, দুর্ঘটনাকবলিত ৩টি কাভার্ডভ্যান আটক করা হলেও ঘাতক কাভার্ডভ্যানের চালক ও হেলপার পলাতক রয়েছে। নিহতদের পরিবারকে খবর দেয়া হয়েছে। স্বজনরা আসলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১২:৩০:২৯   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ