বান্দরবানে যৌথ অভিযানে কেনএনএফের আরও ৬ সহযোগী গ্রেফতার

প্রথম পাতা » চট্টগ্রাম » বান্দরবানে যৌথ অভিযানে কেনএনএফের আরও ৬ সহযোগী গ্রেফতার
শুক্রবার, ১৪ জুন ২০২৪



বান্দরবানে যৌথ অভিযানে কেনএনএফের আরও ৬ সহযোগী গ্রেফতার

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় যৌথবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৬ সহযোগীকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (১৩ জুন) তাদের বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা সদর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- বান্দরবানের রোয়াংছড়ি থানার মামলার আসামি রোয়াংছড়ি উপজেলার বাসিন্দা ইসহাক বম (৩৮), মুনকিম লিয়ান বম (৪৩), রোয়াল লিয়ান সাং বম (৩০), রাম চনহ সাং বম (২৫), রোয়ালে খুম লিয়ান বম (৪০) ও কাপ ময় থাং বম (৩৪)।

শুক্রবার (১৪ জুন) দুপুরে গ্রেফতারদের কঠোর পুলিশি পাহারায় রোয়াংছড়ি সদর থেকে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাইসুমা সুলতানা।

বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রোয়াছড়ি থানার দায়ের করা ১নং মামলায় ৬ আসামিকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমাল ও থানচিতে ব্যাংক ডাকাতি, হামলা, পুলিশ-আনসারের অস্ত্র লুট এবং ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে কেএনএফ। এরপর থেকে পাহাড়ে শুরু হয়ে যৌথ অভিযান। চলমান এ অভিযানে এখন পর্যন্ত কেএনএফের সর্বমোট ১০৫ জন সদস্য ও সহযোগীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বাংলাদেশ সময়: ১৭:১৯:৫৭   ২৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণের এক মাসের কিস্তি ও সুদ মওকুফ করেছে সরকার : পার্বত্য প্রতিমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদে ফেরাতে সরকার সহায়তা অব্যাহত রাখবে: কৃষিমন্ত্রী
বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী
বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার : দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা থেকে বঞ্চিত হবে না : জ্বালানি প্রতিমন্ত্রী
বন্যা-পাহাড় ধসে মৃতদের পরিবারের পাশে জামায়াত আমির
সরকার বন্যাদুর্গত মানুষের পাশে আছে, থাকবে: জ্বালানি প্রতিমন্ত্রী অমিত
কাপ্তাই লেকের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ২শ’ মেগাওয়াট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ