কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৮

প্রথম পাতা » চট্টগ্রাম » কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৮
শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪



কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৮

কক্সবাজার সদরের পিএমখালী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ ৮ জনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (৬ সেপ্টেম্বর) কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিমের উপস্থিতিতে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব এবং বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতাররা হলেন- ওই এলাকার মৃত কবির আহমেদের ছেলে কলিম উল্লাহ (৩৪), মৃত ফোরকান আহমেদের ছেলে মো. খোরশেদ আলম (৩৭), মো. শফিউল্লাহর ছেলে মো. হাসান শরীফ লাদেন (২০), মোহাম্মদ আলীর ছেলে মো. শাহিন (২৩), মাহাবুল্লাহর ছেলে মো. মিজান (২০), মৃত কবির আহমেদের ছেলে আব্দুল মালেক (৪৮), মাহমুদুল হকের ছেলে আব্দুল হাই (২৪) ও আব্দুল আজিজ (২৫)।

অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৩টি ওয়ানশুটার গান, ২টি এলজি পিস্তল, ৪৮ রাউন্ড কার্তুজ, ৩টি ম্যাগাজিন, ৫টি দামা, ২টি কিরিচ, ১টি চাইনিজ কুড়াল এবং ১টি চেইন উদ্ধার করা হয়।

কক্সবাজারস্থ র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী জানিয়েছেন, গ্রেফতার হওয়া ব্যক্তিরা একটি সন্ত্রাসী গোষ্ঠী। পিএমখালীসহ পার্শ্ববর্তী এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৫৩:৩৭   ২৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ